advertisement

IPL Auction 2021: বাংলাদেশের পেস অস্ত্র মুস্তাফিজুর, বিপক্ষকে কাটতে দলে নিল রাজস্থান

Last Updated:

এখনও অবধি দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে, বিক্রি হয়েছেন দুজনেই৷

#চেন্নাই:  বাংলাদেশের পেস অস্ত্র মুস্তাফিজুর রহমান বিক্রি হলেন এক কোটিতে৷ রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলবেন বাঙালি এই পেসার৷ এর আগে আরেক বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে কিনে নেয় ৷ ৩.২ কোটিতে তাঁর পুরনো দল তাঁকে কিনে নেয়৷
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি টাকা দিয়ে৷ আর এবারে তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল৷ গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি৷
গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ তাঁর ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে৷
advertisement
advertisement
কিন্তু ়যখন তাঁকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন মোটেই এসব কথা মনে হয়নি৷ প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷
advertisement
#চেন্নাই: গ্লেন ম্যাক্সওয়েল (বেস প্রাইস ২ কোটি টাকা)ম্যাক্সওয়েলের পরিচিত গেম চেঞ্জার হিসেবে৷ দু একটা মরশুম বাদ দিলে তিনি আইপিএলে অসম্ভব সফল৷ ২০২০ তে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তিনি খুব খারাপ পারফর্ম করেছিলেন৷ গোটা মরশুমে একটি ছক্কাও মারেননি তিনি৷ ২০২১ এ বিগ ব্যাশ মরশুম খুব ভালোই করেছিলেন৷ ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেন তিনি৷
advertisement
তবে এরপরেও ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি৷ প্রথমে কেকেআর নিলামে গলা চড়ালেও পরে দুই দক্ষিণী দল অজি তারকাকে নিয়ে প্রবল লড়াইতে নেমে পড়েন ৷ ১৪.২৫ কোটিকে আরসিবি কিনে নেয় ম্যাক্সওয়েলকে৷
advertisement
আইপিএলের মিনি নিলামে প্রথম সেটে একেবারে কৃপণের মতোই সিটের সঙ্গে বসে রইলেন আটটি ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা৷ শুধুমাত্র কেনা হল স্টিভ স্মিথকে৷ তাঁকে কেনা হল ২ কোটি ২০ লক্ষ টাকায়৷
প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর নামে বিড করলেও পরে আর আগ্রহ দেখায়নি৷ ফলে প্রাক্তন অজি অধিনায়ককে তুলে নেয় দিল্লি৷
advertisement
স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা)রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এ তাঁর গত মরশুম খুব খারাপ গিয়েছিল৷ তবে তিনিও দারুণ শতরান করেছিলেন করেছিলেন নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচে৷
আইপিএল নিলাম শুরুর মঞ্চেই এল ঘোষণা৷ গত মরশুমে চিন ভারত সম্পর্কে অবনতির জেরে জানানো হয়েছিল আইপিএল স্পনসর থাকছে না ভিভো৷ ড্রিম ইলেভেন এক মরশুমের জন্য হয়েছিল স্পনসর৷ এবার ফের টাইটেল স্পনসর ভিভোই৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Auction 2021: বাংলাদেশের পেস অস্ত্র মুস্তাফিজুর, বিপক্ষকে কাটতে দলে নিল রাজস্থান
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement