advertisement

IPL 2021 Suspended: করোনার কারণে শুধু আইপিএলই নয়, একাধিক লিগের হল হাজার হাজার কোটির ক্ষতি

Last Updated:

IPL 2021 Suspended: এই মুহূর্তে আইপিএলের মোট ৬০ টি ম্যাচের ২৯ টি হয়েছিল৷ আর বাকি ছিল ৩১ টি ম্যাচ হওয়া৷ সম্ভাব্য লাভের অঙ্ক ছিল হাজার হাজার কোটি টাকা৷

BCCI earned 4000 cr Rupee revenue from IPL 2020- Photo-File
BCCI earned 4000 cr Rupee revenue from IPL 2020- Photo-File
#মুম্বই: IPL 2021 অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল (IPL 2021 Suspended)৷ বিসিসআই মঙ্গলবার আরও দুই ক্রিকেটারের সংক্রমণের পরেই এই কড়া পদক্ষেপ নেন৷ এঁরা হলেন সানারাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটাল্সের অমিত মিশ্র৷ এছাড়াও এর আগের দিনই কেকেআর ও সিএসকে-র টিমেও করোনা সংক্রমণ ছড়ানোর খবর সুনিশ্চিত করা হয়৷ এই মুহূর্তে আইপিএলের মোট ৬০ টি ম্যাচের ২৯ টি হয়েছিল৷ আর বাকি ছিল ৩১ টি ম্যাচ হওয়া৷
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বোর্ডের আয় বড়সড় রকমের ধাক্কা খাচ্ছে৷ তবে শুধু করোনার জন্য আইপিএলের ক্ষতি হল তাই নয়৷ সারা পৃথিবীর ক্রীড়া দুনিয়াই বিস্তর ক্ষতির মুখে৷ ২০২১ ফুটবল মানি লিগ দেখলে সবচেয়ে বেশি আয় করেছে বার্সেলোনা তাদের আয় ৬৩০০ কোটি টাকা৷ কিন্তু এতে প্রায় ১১০০ কোটি টাকা কম উপার্জন হয়েছে৷ অর্থাৎ শুধুমাত্র একটা ক্লাবের রোজগারই এতটা কমে গেছে৷ এদিকে আমেরিকার বেসবল লিগেও হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে৷
advertisement
রিপোর্ট অনুযায়ি টপ ২০ টি ক্লাবের মোট রোজগারে ৯ হাজার কোটি টাকার ঘাটতি এসেছে৷  সেরা ২০ টি ক্লাব মোট ৭৩ হাজার কোটি টাকার রেভিনিউ তৈরি করেছে৷ যা গত বছরের তুলনায় ৯ হাজার কোটি টাকা কম৷ গত মরশুমে প্রায় ৮২ হাজার কোটি টাকা রোজগার হয়েছিল৷ এই ঘাটতির কারণ মাঠে ফ্যানরা আসতে পারছেন না৷ এরফলে ক্লাবগুলির টিকিট বিক্রি থেকে যে আয় হয় তা বন্ধ ছিল৷ টাকার ক্ষতি কমাচে ক্লাবগুলি ইউরোপিয়ান লিগ শুরু করতে চলেছিল৷ কিন্তু বিরোধিতা তৈরি হওয়ায় সেটা হয়নি৷
advertisement
advertisement
গত মরশুমে করোনা অতিমারির জন্য আইপিএলের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ সেখানে মাঠে দর্শক ছাড়া খেলার আসর বসেছিল৷ আইপিএলের ব্র্যান্ডভ্যালু ৩.৬ শতাংশ এক ধাক্কায়৷ গত বছর আইপিএলের ভ্যালু ছিল ৪৬হাজার কোটি টাকা৷ আর তার এক বছর আগে আইপিএলের ভ্যালু ছিল ৪৭ হাজার ৫০০ কোটি টাকা৷
আইপিএল পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট লিগ৷ গতবছর ভারতীয় বোর্ড ৪০০০ কোটি টাকা আয় করেছিল এই আইপিএল থেকে৷ এবছরও আইপিএল সুষ্ঠুভাবে হলে এতটাই রোজগার হত বোর্ডের৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 Suspended: করোনার কারণে শুধু আইপিএলই নয়, একাধিক লিগের হল হাজার হাজার কোটির ক্ষতি
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement