advertisement

IPL 2021: শীঘ্রই বাংলাদেশ ফিরবেন শাকিব, মুস্তাফিজুর

Last Updated:

পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি। দুই বোর্ডের সমন্বয়ের মাধ্যমেই শাকিব-মুস্তাফিজকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

শাকিব এবং মুস্তাফিজুরকে দেশে ফেরত পাঠাবে বিসিসিআই
শাকিব এবং মুস্তাফিজুরকে দেশে ফেরত পাঠাবে বিসিসিআই
ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ। তাই আইপিএল থেকে শাকিব ও মুস্তাফিজকে বিশেষ ব্যবস্থাতেই ফিরতে হবে। আইপিএল বন্ধ ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে যে, দেশি-বিদেশি ক্রিকেটারদের বাড়িতে পাঠানোর জন্য তাঁরাই ব্যবস্থা করছে। তাই পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি। দুই বোর্ডের সমন্বয়ের মাধ্যমেই শাকিব-মুস্তাফিজকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
advertisement
আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩ ম্যাচ ৩৮ রানের পাশাপাশি শাকিব নিয়েছেন ২ উইকেট। পরে দল থেকে বাদ পড়েন। তবে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ৭ ম্যাচের সবগুলো খেলে তার শিকার ৮ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৮.২৯ রান। ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে শাকিব-মুস্তাফিজের ১৪ দিনের কোয়ারেন্টিন শিথিল করতে সরকারকে অনুরোধ করেছে বিসিবি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ভারতে বরাবর ক্রিকেট খেলা উপভোগ করে এসেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: শীঘ্রই বাংলাদেশ ফিরবেন শাকিব, মুস্তাফিজুর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement