advertisement

একবার বিষ ঢাললেই নির্ঘাত মৃত্যু, ভয়ানক বিষধর এই অক্টোপাস হাতে ধরে ফটোসেশন যুবতীর

Last Updated:

ছোবল দিতে পারে না, কিন্তু বিষ ঢাললে ‘ছবি’ হয়ে যাওয়া একেবারে নিশ্চিত...

#বালি : না জেনে বিষাক্ততম জিনিস হাতে ধরে খেলায় মত্ত হয়েছিলেন ভ্রমণার্থী মহিলা৷ সমুদ্রের বিষাক্ত জিনিস নিয়ে প্রায় ২০ মিনিট খেলা করেন তিনি৷ আর সেই ভিডিও পোস্ট করেছিলেন টিকটকে৷ খয়েরি শরীর ও সারা গায়ে চাকা চাকা দাগ এমন একটি অক্টোপাস নিজের হাতের তালুতে ধরে রেখেছিলেন তিনি৷
তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পরই নেটিজেনরা নড়েচড়ে বসেন৷ তাঁরা পরিষ্কার বুঝতে পারেন ভদ্রমহিলা মনের আনন্দে যা নিয়ে খেলছেন তা আসলে মহাসাগরের ভয়ঙ্করতম প্রাণী৷
কায়লিন নিজ আবার অনলাইনে প্রাণীটি সম্পর্কে যা তথ্য পেয়েছিলেন তা শেয়ার করেন৷ সাইজে ক্ষুদ্র হলেও এর বিষ এতই বেশি যে প্রাপ্তবয়স্ক ২৬ জনকে মেরে ফেলতে পারে৷ তাও আবার মাত্র এক মিনিট সময়ের মধ্যেই৷ তাদের কামড়ও অনেক সময় বুঝতে পারা যায় না৷ কিন্তু সে বিষ ঢালার কিছু মুহূ্র্তের মধ্যেই শ্বাসকষ্ট ও শরীরে প্যারালিসিস শুরু হয়ে যায়৷ ব্লু রিঙ্গড অক্টোপাস কখনই বিষহীণ হয় না৷
advertisement
advertisement
ভিডিওটির ট্যাগলাইনে তিনি লিখেছেন , "Going to Bali and unknowingly holding one of the most dangerous animals." অর্থাৎ বালিতে গিয়ে না জেনে এই ভয়ানক প্রাণীটিকে ধরে রয়েছি৷ তিনি আরও যোগ করেন , "Called my dad crying 3 hours later." অর্থাৎ তিন ঘণ্টা বাদে বাবাকে কাঁদতে কাঁদতে ফোন করি৷
নেটিজেনরা এই ঘটনায় ভয়ঙ্কর ভয় পেয়েছেন৷ একজন লিখেছেন, ‘‘ আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল৷ হায় ভগবান এই ভয়ঙ্কর জিনিস৷ খুশির যে কোনও কিছু হয়নি৷
advertisement
আরেকজন লিখেছেন, ‘‘ আমি অনেক অ্যানিমাল প্ল্যানেট দেখেছি, সেখান থেকেই জানি উজ্জ্বল রঙের এই প্রাণীদের স্পর্শ করতে হয় না৷ ’’
আরেকজন লিখেছেন, ‘‘ এই জন্য ওয়াইল্ড লাইফ নিয়ে ছিনিমিন খেলতে নেই৷  ওরা আমাদের আনন্দ দেওয়ার জন্য নেই, ওদের কিছু এসেও যায় না যে তুমি ওদের সঙ্গে কতটা ভালো ব্যবহার করলে৷’’
advertisement
এই প্রাণীরা আকারে খুবই ছোট হয়৷ অধিকাংশ ক্ষেত্রেই এদের আকার আয়তন ১২ থেকে ২০ সেন্টিমিটার হয়৷ এরা একেবারে ভালো বা শান্ত তো হয়নি বরং বেশ খারাপ ব্যবহার করা প্রাণীদের মধ্যে অন্যতম৷ হাত দিলে এরা ভয়ানক হয়ে ওঠে৷ ওই ট্যুরিস্ট ভদ্রমহিলা ভাগ্যবান যে তাঁকে কোনও রকম বড় বিপদের সম্মুখীন হতে হয়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
একবার বিষ ঢাললেই নির্ঘাত মৃত্যু, ভয়ানক বিষধর এই অক্টোপাস হাতে ধরে ফটোসেশন যুবতীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement