advertisement

Turkey News: পাকিস্তানের নতুন বন্ধু, সেই দেশে বেড়াতে গিয়েই তরুণীর মর্মান্তিক পরিণতি!শরীর থেকে গায়েব হৃদপিণ্ড

Last Updated:

টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ওই তরুণীর দেহ ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ তখনই ময়নাতদন্ত করে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে চিকিৎসকদের৷

তুরস্কে গিয়ে মর্মান্তিক পরিণতি ইংল্যান্ডের তরুণীর৷
তুরস্কে গিয়ে মর্মান্তিক পরিণতি ইংল্যান্ডের তরুণীর৷
তুরস্কে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ইংল্যান্ডের বাসিন্দা এক তরুণীর৷ আরও চাঞ্চল্যকর অভিযোগ, ইংল্যান্ডে ফেরার পর ময়নাতদন্ত করতে গিয়ে দেখা যায়, ওই তরুণীর হৃদপিণ্ড গায়েব হয়ে গিয়েছে৷
জানা গিয়েছে, ২৮ বছর বয়সি ও তরুণীর নাম বেথ মার্টিন৷ নিজের স্বামীর এবং দুই সন্তানকে নিয়ে গত ২৭ এপ্রিল তুরস্ককে রওনা দেন৷ কিন্তু তুরস্ক যাওয়ার পথেই কোনও কারণে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ইস্তানবুলে পৌঁছে ওই তরুণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ এর পরই তাঁকে ইস্তানবুলের হাসপাতালে ভর্তি করা হয়৷ তার পরের দিন ওই তরুণীর মৃত্যু হয়৷
advertisement
প্রথমে জানা যায়, খাদ্যে বিষক্রিয়া থেকে ওই তরুণীর মৃত্যু হয়েছে৷ যদিও তুরস্কের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেত জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই ওই তরুণীর মৃত্যু হয়েছে৷
advertisement
ওই তরুণীর স্বামী লিউক পার্টিনের অভিযোগ, প্রথমে স্ত্রীকে তিনিই বিষক্রিয়ার মাধ্যমে খুন করেছে বলে সন্দেহ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তুরস্কের পুলিশ৷ তুরস্ক প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি৷
advertisement
টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ওই তরুণীর দেহ ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ তখনই ময়নাতদন্ত করে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে চিকিৎসকদের৷ দেখা যায়, তরুণীর শরীরে তাঁর হৃদপিণ্ডই নেই!এই ঘটনার পিছনের তুরস্কের স্থানীয় প্রশাসনের গাফিলতি, দায়সারা মনোভাব এবং অব্যবস্থাকেই দায়ী করে ওই তরুণীর পরিবার৷ যদিও ব্রিটিশ ময়নাতদন্তকারীদের এই দাবিকে নস্যাৎ করে দেন তুরস্কের আধিকারিকরা৷ তাঁদের দাবি, যে হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয় সেখানে তাঁর শরীরে কোনও কাটাছেঁড়া করা হয়নি৷
advertisement
তরুণীর পরিবারের আরও অভিযোগ, তুরস্কের হাসপাতালে না জেনেই ওই তরুণীকে পেনিসিলিন জাতীয় ওষুধ দেওয়া হয়৷ যদিও ওই ওষুধে তরুণীর অ্যালার্জি ছিল৷
গত ২৭ এপ্রিল নিজের ৮ এবং ৫ বছরের দুই সন্তান এবং স্বামীকে নিয়ে তুরস্কে বেড়াতে যান ওই তরুণী৷ কিন্তু তাঁদের সেই স্বপ্নের সফরই একদিনের মধ্যে বিপর্যয়ে পরিণত হয়৷ ইংল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ছ মাস সময় লাগবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey News: পাকিস্তানের নতুন বন্ধু, সেই দেশে বেড়াতে গিয়েই তরুণীর মর্মান্তিক পরিণতি!শরীর থেকে গায়েব হৃদপিণ্ড
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement