advertisement

Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শেহবাজ শরিফ! কে এই বিরোধী নেতা?

Last Updated:

New Pakistan Prime Minister: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ।

Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ। পাকিস্তানের বাইরে যদিও খুব কমই পরিচিত তিনি কিন্তু কার্যকরী প্রশাসক হিসেবে পাকিস্তানে যথেষ্ট খ্যাতি রয়েছে শেহবাজের। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ, ৭০ বছর বয়সী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ফেলার জন্য বিরোধীদের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। কয়েক সপ্তাহের রাজনৈতিক ডামাডোল শেষে সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নিজের মেয়াদও সম্পূর্ণ করতে পারলেন না ইমরান খান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নওয়াজ শরিফের উলটো দিকেই অবস্থান শেহবাজের। ২২ কোটি মানুষের এই দেশে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিকে নিয়ন্ত্রণ করে পাক সেনাই। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় বেইজিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় চলা প্রকল্পগুলিতে চিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন শেহবাজ। তখন থেকেই রাজনৈতিক মহলে সাড়া ফেলে শেহবাজ শরিফের প্রশাসনিক দক্ষতা।
advertisement
advertisement
গত সপ্তাহে একটি সাক্ষাত্কারে শেহবাজ জানিয়েছিলেন, পাকিস্তানের পক্ষে ভাল বা খারাপ নির্ভর করছে আমেরিকার সঙ্গে ভাল সম্পর্কের উপর, ওয়াশিংটনের সঙ্গে ইমরান খানের যে বৈরিতা রয়েছে তা পাকিস্তানের পরিপন্থী।
১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শেহবাজকে কারারুদ্ধ করা হয় এবং সৌদি আরবে নির্বাসিত করা হয়। ২০০৭ সালে দেশে ফিরে আসেন তিনি। ২০১৭ সালে পানামা নথি প্রকাশের সঙ্গে সম্পর্কিত সম্পদ গোপন করার অভিযোগে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির প্রধান হন শেহবাজ, প্রবেশ করেন জাতীয় রাজনীতির আঙিনায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Shehbaz Sharif Likely To Replace Imran Khan: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শেহবাজ শরিফ! কে এই বিরোধী নেতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement