advertisement

#Shocking: বাড়ির চাবি খুঁজতে সোফার গদিতে হাত ঢোকেতেই বেরিয়ে এল সাত ফুটের সাপ, দেখুন

Last Updated:

সোফার মধ্যে লম্বা একটা সাপ !

#কানসাস:  খুঁজে  পাচ্ছিলেন না বাড়ির চাবি ফলে এখানে সেখানে হন্যে হয়ে চাবি খোঁজা- এরকমভাবেই হঠাৎ হাত ঢোকান বাড়ির সোফায় ৷ সেখানে হাত দিতেই ভয়ে চমকে ওঠেন তিনি ৷ সোফার মধ্যে লম্বা একটা সাপ !
ঘটনাটি কানসাসের রোজ হিল পুলিশ লিমিটেড এলাকার ৷ চাবি খুঁজতে খুঁজতে হঠাৎ বাড়ির মালিকের মনে হয় তিনি হয়ত চাবিটা সোফার মধ্যেই ফেলে দিয়েছেন ৷ এরপরেই ভয় পেয়ে তিনি পুলিশকে ফোন করেন, তারাই মেলভিন লিনটকে নিয়ে আসে -যিনি একজন ফায়ারফাইটার ও সাপ ভালোবাসেন ৷
advertisement
advertisement
লিনট বলেন, ‘ আমি আমার ফায়ার গ্লাভস পড়ে নিয়েছিলাম ৷ তারপর বাড়ির মধ্যে ঢুকি সোফার মধ্যে হাত ঢুকিয়ে টানতে শুরু করি ৷ এটা খুব শান্ত ও ভদ্র সাপ ছিল ৷ ফলে আমি হাত থেকে গ্লাভস খুলে ফেলি এবং ওকে ধীরে ধীরে টেনে বার করি ৷ তিনি আরও বলেন, ‘ও খুব ঠান্ডা ছিল কারণ ও বেশ কিছুদিন ধরে ওই সোফার মধ্যে বাস করছিল ৷ ’ দেখুন ভিডিও
advertisement
আধিকারিকরা জানিয়েছেন ওই সাপটি ওই সোফার মধ্যে অন্তত কয়েক সপ্তাহ বাসা বেঁধে ছিল ৷ কী করে একটা ৬-১০ ফুট সাপ এরকম মানুষের বসবাসযোগ্য এলাকায় এতগুলো দিন ধরে বাড়ির মধ্যে ঢুকে রইল তা নিয়ে বিস্মিত সকলে ৷ একটা সম্ভাব্য পথ ধরা হচ্ছে সেটি আশেপাশের কারোর বাড়ির পোষ্য সেখান থেকে কোনওরকমে বেরিয়ে এসে নতুন জায়গায় ভয়ে লুকিয়ে ছিল ৭ ফুটের boa  স্নেকটি ৷ সাপটিকে স্থানীয় একটি পোষ্যের দোকানে জমা দেওয়া হয়েছে ৷
advertisement
সাপ থেকে নিরাপদ থাকতে নিজেদের সোফা নিয়মিত পরীক্ষা করুন, পরীক্ষা করুন নিজেদের খাট ও গদির ফাঁকের জায়গাটা ৷ এমনটাই পরামর্শ দিচ্ছেন সাপটির উদ্ধারকারী ৷ তাঁর সহাস্য কথা মানুষ ভাবতে পারে সেই জায়গায় হয়ত মাকড়সা থাকতে পারে ৷ কিন্তু সেখানে থেকে সাপও বেরোতে পারে !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#Shocking: বাড়ির চাবি খুঁজতে সোফার গদিতে হাত ঢোকেতেই বেরিয়ে এল সাত ফুটের সাপ, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement