advertisement

বাইক চুরি করলেই হবে বমি !

Last Updated:

শিরোনাম দেখে চমকে উঠবেন না ৷ এ কোনও তান্ত্রিকের দেওয়া তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক নয় ৷ বরং বাইক চুরি আটকাতে এমন

#সানফ্রান্সিকো: শিরোনাম দেখে চমকে উঠবেন না ৷ এ কোনও তান্ত্রিকের দেওয়া তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক নয় ৷ বরং বাইক চুরি আটকাতে এমন এক লক-এর আবিষ্কার হল, যা কাটতে গেলেই চোরেদের শুরু হবে বমি ! আর সে বমি অতি সহজে থামার না !
ব্যাপারটা একটু গুছিয়ে বলা যাক ৷ সুদূর আমেরিকার সানফ্রান্সিকোর শহরের বাসিন্দা ড্যানিয়েল ৷ যত বার মোটর বাইক কিনে আনেন, ততই বারই চুরি হয়ে যায় ৷ বাজার থেকে বহুবার নানারকম তালাচাবি কিনেছেন ড্যানিয়েল৷ আখেরে লাভ হয়নি কিছু ৷ শেষমেশ বাজারে ওপর ভরসা আর নয় ৷ সঙ্গে নিলেন এক কেমিস্ট বন্ধুকে ৷ শুরু করলেন নতুন ধরণের ‘বাইক লক’ বানানোর প্রচেষ্টা ৷
advertisement
ড্যানিয়েলের কথায়, ‘বহুদিনের চেষ্টার পর দারুণ একটা জিনিস তৈরি করতে পেরেছি ৷ আমরা সফল ৷’ ড্যানিয়েল জানিয়েছেন, ‘এই লকের মধ্যে একধরণের কেমিক্যাল দেওয়া থাকে, যা মানুষকে আচ্ছান্ন করে রাখে ৷ পুরোপুরি অজ্ঞান করে না ৷ বরং মাথার মধ্যে ঝিমঝিম ভাব এনে দেয় ৷ সঙ্গে থাকে বিশেষ এক রকমের গ্যাস, যা নাকে যাওয়া মাত্রই গা গুলিয়ে উঠবে এবং বমি পাবে ৷’
advertisement
advertisement
ড্যানিয়েল জানান, ‘প্রথমে এই লকটা আমরা নিজেদের ওপর ট্রাই করি ৷ তারপরই বাজারে নিয়ে আসার কথা ৷’ ড্যানিয়েল বাজি রেখে জানিয়েছেন, ‘এক লকের খপ্পরে যদি কোনও বাইক চোর পরে, তাহলে সে সারাজীবনের মতো বাইক চুরি ভুলে যাবেন ৷’ ড্যানিয়েল লকের নাম রেখেছেন ‘সাঙ্কলক’ ৷
আমেরিকা ছাড়াও, এই লক ছড়িয়ে পড়েছে নেদারল্যান্ডস, ব্রিটেন, সাউথ আফ্রিকা, কানাডাতেও ৷ ড্যানিয়েলের ইচ্ছে, এই সাঙ্কলক ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বের বাজারে ৷
advertisement
With Input from PTI
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাইক চুরি করলেই হবে বমি !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement