advertisement

Putin Jinping Discussion on Immortality: ১৫০ বছর বাঁচবে মানুষ? অমরত্ব নিয়ে কী কথা পুতিন-জিনপিংয়ের, ফাঁস হয়ে গেল গোপন আলোচনা

Last Updated:

চিনের সরকারি মুখপত্র সিসিটিভি-র মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছিল৷

অমরত্ব নিয়ে কী কথা পুতিন জিনপিংয়ের?
অমরত্ব নিয়ে কী কথা পুতিন জিনপিংয়ের?
এই মুহূর্তে চিনে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এসসিও বৈঠকের পর চিনের বিজয় দিবসের সেনা প্যারেডের অনুষ্ঠানেও যোগ দেন তিনি৷ তারই মাঝে বুধবার পাশাপাশি হাঁটতে হাঁটতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ সেই ভিডিও-তে শোনা যাচ্ছে, পুতিন এবং জিনপিংয়ের মধ্যে মানুষের অমরত্ব এবং দীর্ঘ জীবন নিয়ে আলোচনা হচ্ছে৷
বুধবার চিনের তিয়ানআনমেন স্কোয়্যারে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে চিনের সেনা প্যারেড দেখতে পৌঁছন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন৷ একেবারে সামনের সারিতে পাশাপাশি হাঁটছিলেন পুতিন, কিম এবং চিনে জিনপিং৷ তখনই অনুবাদকদের মাধ্যমে কথা বলছিলেন তিন রাষ্ট্রনেতা৷
চিনের সরকারি মুখপত্র সিসিটিভি-র মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছিল৷ তখনই ক্যামেরায় তিনজনের কথোপকথন ধরা পড়ে৷
advertisement
advertisement
সেখানে পুতিনের উদ্দেশ্য জিনপিংকে বলতে শোনা যায়, বর্তমান শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্তও বাঁচতে পারে৷ এর জবাবে পুতিন বলেন, হ্যাঁ, মানুষের শরীরে একাধিকবার অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব৷ মানুষ অমর হতে পারে৷ পুতিনের সঙ্গে সহমত পোষণ করে জিনপিং বলেন, এর অর্থ ভবিষ্যতে মানুষের দীর্ঘায়ুই স্বাভাবিক ঘটনা হবে৷ পুতিনের অনুবাদককে জিনপিংয়ের উদ্দেশে বলতে শোনা যায়, বায়োটেকনলজি ক্রমাগত উন্নত হচ্ছে৷ পুতিনের অনুবাদক আরও বলেন, মানবের শরীরের অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপিত করা সম্ভব৷ মানুষ যত বেশি দিন বাঁচবে, তত তিনি নবীন হবেন৷ এমন কি, মানুষের অমরত্ব লাভও সম্ভব৷
advertisement
এর জবাবে জিনপিংকে চিনা ভাষাতেই বলতে শোনা যায়, এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Putin Jinping Discussion on Immortality: ১৫০ বছর বাঁচবে মানুষ? অমরত্ব নিয়ে কী কথা পুতিন-জিনপিংয়ের, ফাঁস হয়ে গেল গোপন আলোচনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement