advertisement

Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?

Last Updated:

Man deliberately pushes woman in front of train: ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷

Photo: Twitter
Photo: Twitter
ব্রাসেলস: মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও (Viral video) ৷ কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার জন্য ওইটুকু ভিডিওই যথেষ্ট ৷ ঘটনাটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে ঘটেছে ৷ যেখানে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেয় এক যুবক ৷ ঠিক সময় ট্রেনের চালক ট্রেনটি এমার্জেন্সি ব্রেক কষে থামানোয় এ যাত্রায় কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন ওই মহিলা (Man deliberately pushes woman in front of train) ৷
ঘটনাটির সিসিটিভি ফুটেজ দেখে আঁতকেই উঠতে হয় ৷ দেখা যায় প্ল্যাটফর্মে মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক মহিলা ৷ বাকি যাত্রীরাও দাঁড়িয়ে ছিলেন সেখানে ৷ ট্রেনটি প্ল্যাটফর্মে যখন ঢুকে পড়েছে, ঠিক সেই সময় পিছন থেকে আচমকা এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে এক যুবক ৷ টাল সামলাতে না পেরে সোজা রেললাইনে গিয়ে পড়েন ওই মহিলা ৷ আর একটু হলেই ট্রেনের চাকার তলায় কাটা পড়তেন ওই মহিলা ! গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা দেখে পড়ে চমকেই উঠেছেন প্রত্যেকে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল (Viral Video) ৷
advertisement
advertisement
The Brussels Times-এর খবর অনুযায়ী মহিলাকে রেললাইনে পড়ে যেতে আগেই দেখতে পারেন ট্রেনের চালক ৷ সেইসময় এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামান তিনি ৷ ওই মহিলাকে ঘটনার পর রেললাইন থেকে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযুক্ত যুবক যে মহিলাকে ধাক্কা মারে, সে সেইসময় স্টেশন থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে ধরে ফেলে ৷ কেন সে এমন ঘটনা ঘটাল, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement