advertisement

লিফটে ভাইয়ের গলায় লাগল ফাঁস! ঠান্ডা মাথায় 'ছোট্ট' দিদি যা করল...ভাইরাল ভিডিও

Last Updated:

এই পরিস্থিতিতে কীভাবে বাঁচানো যায় ছোট ভাইকে? শান্ত মাথায় এগিয়ে এলেন দিদি৷ তারও বয়স বেশি নয় একেবারেই৷ তবে বেশ বুদ্ধিমতী৷

#ইস্তানবুল: লিফটে উঠেছে তিন খুদে৷ হঠাৎ বিপত্তি! পাঁচ বছরের ছোট ছেলেটির গলায় লাগল ফাঁস৷ বন্ধ লিফটে তখন তার হাল বেহাল৷ লিফটের দরজা বন্ধ৷ থামানোর উপায় নেই৷ লিফটের দরজায় টান পড়ছে সেই দড়িতে৷ যার ফলে ধীরেধীরে ফাঁস লেগে উপরের দিকে উঠতে থাকে পাঁচ বছরের ছেলেটি৷ বীভৎস ভিডিওটি ধরা পড়েছে লিফটের সিকিউরিটি ক্যামেরায়৷
এই পরিস্থিতিতে কীভাবে বাঁচানো যায় ছোট ভাইকে? শান্ত মাথায় এগিয়ে এলেন দিদি৷ তারও বয়স বেশি নয় একেবারেই৷ তবে বেশ বুদ্ধিমতী৷ কোনও রকম উত্তেজনা না করে সেই নিজেই ভাইয়ের দিকে এগিয়ে এল৷ ভাইয়ের পায়ের তলা টেনে ধরল দিদি, যাতে ভাইয়ের দম বন্ধ না হয়৷ একহাতে ভাইকে তুলে ধরল দিদি, অন্য হাতে ক্রমাগত টিপে গেল লিফটের এমার্জেন্সি বোতাম, যাতে লিফট থেমে যায়৷ তবে লিফট থামার আগেই ভাইয়ের গলা থেকে ফাঁস খুলে দেয় সেই ছোট মেয়েটিই৷
advertisement
advertisement
ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়৷ এমন ছোট মেয়েরও এত বুদ্ধি দেখেই সকলে বাহবা দিচ্ছে৷ ঘটনাটি ঘটছে ইস্তানবুল শহরে৷ আপনিও দেখুন ভিডিও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লিফটে ভাইয়ের গলায় লাগল ফাঁস! ঠান্ডা মাথায় 'ছোট্ট' দিদি যা করল...ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement