advertisement

Viral News: ১০০ লাখ কোটি টাকার নোট ইস্যু করেও মেটেনি দারিদ্র্য ও ক্ষুধা! জানেন কি কোন সেই দেশ?

Last Updated:

দুঃখের বিষয় এখন আবারও জিম্বাবোয়েতে দ্রুত মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করেছে। করোনা মহামারী পরবর্তীকালে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আফ্রিকার এই দেশটির পরিস্থিতিতে দ্রুত অবনতি ঘটতে শুরু করেছে।

১০০ লাখ কোটি টাকার নোট ইস্যু করেও মেটেনি দারিদ্র্য ও ক্ষুধা! জানেন কি কোন সেই দেশ?
১০০ লাখ কোটি টাকার নোট ইস্যু করেও মেটেনি দারিদ্র্য ও ক্ষুধা! জানেন কি কোন সেই দেশ?
হারারে: বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত জেরবার হচ্ছেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা-সহ এমন অনেক দেশ রয়েছে যেখানে অর্থনৈতিক অবস্থা বিপদসীমা ছুঁই-ছুঁই। আফ্রিকা মহাদেশের জিম্বাবোয়ের অবস্থাও প্রায় একই রকম। পাঠকরা জেনে হয় তো অবাক হবেন যে একবার মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অচলাবস্থাকে চ্যালেঞ্জ করে এই দেশে ১০০ ট্রিলিয়ন ডলারের একটি ব্যাঙ্ক নোট ইস্যু করা হয়েছিল।
২০০৮ সালে জিম্বাবোয়ের বাজারে ১০০ ট্রিলিয়ন ডলারের ব্যাঙ্ক নোট জারি করা হয়। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ১০০ লক্ষ কোটি টাকা। আশ্চর্যজনক ভাবে এই নোটের মূল্য পাকিস্তান-সহ প্রায় অনেক দেশের অর্থনীতির চেয়েও বহুগুণ বেশি। এমতাবস্থায় অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত একটি দেশে কীভাবে এত বিপুল পরিমাণ মূল্যের নোট ইস্যু করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
advertisement
প্রকৃতপক্ষে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের কারণে জিম্বাবোয়ের বৈদেশিক মুদ্রার সঞ্চয় প্রায় তলানিতে এসে দাঁড়ায় এবং এর ফলে মুদ্রার মূল্য রেকর্ড পরিমাণে নেমে আসে। সে সময় জিম্বাবোয়েতে মূল্যস্ফীতির হার ব্যাপক ভাবে বেড়ে যায়। এই কারণে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে ১০০ ট্রিলিয়ন ইউনিটের মুদ্রা রফতানি করাতে হয়।
advertisement
২০২৩ সালে আবারও ওই দেশের একই অবস্থা দাঁড়িয়েছে, এবারেও বিশেষজ্ঞরা মনে করছেন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে পুনরায় আবার একই পদক্ষেপ নিতে হবে। হাইপারইনফ্লেশনের সঙ্গে মোকাবিলায় সে দেশের সরকার সেই সময় Z$10tn, Z$20tn এবং Z$50tn নোট চালু করার পরিকল্পনা করেছিল।
advertisement
ইনফ্লেশনের কারণে দেশে খাদ্য ও জ্বালানি সরবরাহ কম থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছিল। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রথমে নোট ইস্যু করে মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করলেও খুব একটা বদল আসেনি। সেই সময় জিম্বাবোয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবেও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে।
দুঃখের বিষয় এখন আবারও জিম্বাবোয়েতে দ্রুত মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করেছে। করোনা মহামারী পরবর্তীকালে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আফ্রিকার এই দেশটির পরিস্থিতিতে দ্রুত অবনতি ঘটতে শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ১০০ লাখ কোটি টাকার নোট ইস্যু করেও মেটেনি দারিদ্র্য ও ক্ষুধা! জানেন কি কোন সেই দেশ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement