advertisement

Viral: পয়সার দাম ১৩৮ কোটি! বিপুল দামে বিক্রি হল মার্কিন সোনার কয়েন

Last Updated:

এই পয়সাটিতে লেডি লিবার্টির ছবি রয়েছে একদিনে৷ অন্যদিকে রয়েছে ইগল পাখির ছবি৷

#ওয়াশিংটন: দেখতে ছোট, কিন্তু দামের কোনও তুলনা হয় না৷ এই কথাটা সত্যি হল এই সোনার পয়সার ক্ষেত্রে৷ ২০ ডলারের একটি কয়েন৷ টাকার হিসেবে যার মূল্য ১৪০০ কিন্তু এটাই বিক্রি হল ১৩৮ কোটি টাকায়! মঙ্গলবার নিউইয়র্কে এই ঘটনা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে৷ ২০০২ সালে এই কয়েন বা পয়সার মূল্য ছিল ৭.৬ মিলিয়ান ডলার৷ অর্থাৎ ৫৫ কোটি টাকা৷ তবে ২০ সালের ব্যবধানে তারই দাম গিয়ে দাঁড়াল ১৩৮কোটিতে৷ অবাক কান্ড তো বটেই৷ কথায় বলে মরা হাতি লাখ টাকা৷ আর এক্ষেত্রে পুরনো পয়সার দাম কোটি টাকা! বিক্রির আগেও এর একটা দাম ধার্য হয়েছিল৷ তবে সেটা অবশ্যই এতটা বেশি নয়৷ কারণ কেউ ভাবতেই তো পারেনি যে, এত বিপুল পরিমাণ টাকায় বিক্রি হতে পারে এই কয়েনটি৷ সামন্য এই পয়সার দাম কেন এতটা হল? কারণ এটি যেমন তেমন পয়সা নয়, বিরল!
১৯৩৩তে আমেরিকায় ডাবল ইগল কয়েন ছিল একমাত্র পয়সা যা দেশজুড়ে চলার কথা ছিল৷ অর্থাৎ এই পয়সাটি যে সেই দেশের যে কোনও প্রান্তে চালু থাকবে, এমনই সিদ্ধান্ত হয়েছিল৷ তবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নেতৃত্বে এই পয়সাটি আত্মপ্রকাশই হয়নি৷ সব সোনার পয়সা অর্থনৈতিক ব্যবস্থা থেকে সরিয়ে ফেলা হয়েছিল৷ শুধুমাত্র দুটি সোনার কয়েন পাঠানো হয় স্মিথসোনিয়ান ইনস্টিটিউট৷ এই কয়েনটি বিরল কারণ এটি আইনিতভাবে বৈধ৷
advertisement
advertisement
advertisement
নিলামের জন্য বিশ্বখ্যাত Sotheby-র মতে ১৯৩৩ ডবল ইগল কয়েন হল শেষ মার্কিন সোনার পয়সা যা সারা দেশে চলার জন্য প্রস্তুত হয়েছিল৷ এবং এটির মূল্য শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে রয়েছে৷
এই পয়সাটিতে লেডি লিবার্টির ছবি রয়েছে একদিনে৷ অন্যদিকে রয়েছে ইগল পাখির ছবি৷ এই সোনার পয়সা বিক্রি নিঃসন্দেহে এক ইতিহাস সৃষ্টি করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: পয়সার দাম ১৩৮ কোটি! বিপুল দামে বিক্রি হল মার্কিন সোনার কয়েন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement