advertisement

যাত্রা বন্ধ অনেকদিন!‌ ব্রিটিশ এয়ারওয়েজে ১২ হাজার চাকরি সংকোচনের আশঙ্কা

Last Updated:

সম্প্রতি করোনা অতিমারীর প্রকোপে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে সংস্থা

#‌লন্ডন:‌ করোনা অতিমারীর প্রকোপে বিশ্বজোড়া মন্দা দেখা দিয়েছে। আর তাতেই একাধিক বিমান সংস্থার ভাঁড়ারে টান পড়েছে। সেই তালিকায় এসেছে ব্রিটিশ এয়ারওয়েজও। সম্প্রতি করোনা অতিমারীর প্রকোপে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে সংস্থা। আর তাতেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
সংস্থার মাথা, আইএজি–র পক্ষ থেকে বলা হয়েছে ২০১৯ সালের চাহিদাতে না পৌঁছানো পর্যন্ত এই পরিকাঠামোগত পরিবর্তন চলবে।। খবরের প্রেক্ষিতে বিমানচালক ইউনিয়ন Balpa জানিয়েছে, তাঁরা প্রতিটি ছাঁটাইয়ের বিরুদ্ধে সমান তালে লড়াই করবেন।
একটি বিবৃতি জারি করে আইএজি জানিয়েছে, ‘‌এখনও এই বিষয়টি আলোচনা সাপেক্ষ, তবে মনে করা হচ্ছে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্রিটিশ এয়ারওয়েজের ওপর। এর ফলে ছাঁটাইয়ের কবলে পড়তে পারেন প্রায় ১২০০০ কর্মী। সংস্থা আরও জানিয়েছে, করোনা ভাইরাস পূর্ববর্তী পরিস্থিতিতে পৌঁছতে আরও বেশ কয়েকবছর সময় লাগবে, আর সেই কারণেই এই ছাঁটাই।
advertisement
advertisement
এই একই কথা জানিয়েছে একাধিক বিমানসংস্থা। এই বিবৃতির পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান আধিকারিক এলেক্স ক্রুজ একটি চিঠিতে কর্মীদের জানিয়েছেন, ‘‌শেষ কয়েক সপ্তাহে অসামরিক বিমান বাণিজ্য অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে। আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার। আমরা একশো বছরের ইতিহাসে অনেক বাধা বিপত্তি একটি সংগঠিত, সুসংবদ্ধ সংস্থা হিসাবে কাটিয়ে উঠেছি। এবারেও আমরা কাটিয়ে উঠতে পারব বলেই আশা করছি।’‌
advertisement
এই সংস্থায় কাজ করেন প্রায় সাড়ে চার হাজার বিমানচালক ও ১৬ হাজার কেবিন ক্রিউ। সব মিলিয়ে কর্মীর সংখ্যা প্রায় ২৩ হাজার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
যাত্রা বন্ধ অনেকদিন!‌ ব্রিটিশ এয়ারওয়েজে ১২ হাজার চাকরি সংকোচনের আশঙ্কা
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement