advertisement

ঘূর্ণিঝড়ে ভেঙেছে অসংখ্য বাড়ি, দ্রুত ২৫হাজার বাড়ি তৈরির নির্দেশ শাসক কিমের

Last Updated:

কিম নিজে গিয়েছিলেন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলির পরিদর্শনে৷ প্রচণ্ড ঝড়ে যা হাল হয়েছে সেই পরিস্থিতি দেখে খুবই কষ্ট পয়েছেন কিম৷

#সোল: ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত প্রায় ২৫ হাজার ঘরবাড়ি আগমী ৫ বছরের মধ্যে পুনরুদ্ধার করবেন কিম জং উন৷ উত্তর কোরিয়ায় টাইফুনে লন্ডভন্ড হয়েছে সব কিছু৷ তাই দেশের নাগরিকদের সাহায্যার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম৷ এমনই জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম৷
কিম নিজে গিয়েছিলেন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলির পরিদর্শনে৷ প্রচণ্ড ঝড়ে যা হাল হয়েছে সেই পরিস্থিতি দেখে খুবই কষ্ট পয়েছেন কিম৷ ৫০ বছরের পুরনো যে সব বাড়িগুলি ছিল, তা পুরোপুরি ভেঙে গিয়েছে৷ এই সব দেখে কিম মর্মাহত এবং সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব নতুন করে পরিকাঠামো তৈরি করতে৷
তাঁর প্রতি বিশ্বাস রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন৷ যেভাবে এই ঘূর্ণিঝড়েরে মোকাবিলা করেছেন সকলে, তা ভেবেই কিমের চোখে জল এসেছে৷ এমনই সূত্রের খবর৷
advertisement
advertisement
ইতিমধ্যেই সেনা পৌঁছে গিয়েছে ঝড় বিধ্বস্ত এলাকায়৷ রাজধানী পিয়ং ইয়ং-এর উত্তরপূর্বে দক্ষিণ হ্যামগং প্রদেশে প্রায় ২৩০০ বাড়ির মধ্যে ৬০ শতাংশ কাজ সেরে ফেলেছেন সেনাকর্মীরা৷ জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম৷
কিম জানিয়েছেন যে, তাঁর দেশে নতুন বাড়ি তখনই তৈরি হয়, যখন পুরনো বাড়িগুলি ভেঙে পড়ে৷ তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনতে চলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম৷ এবার তাই দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনি যুক্ত করেছেন ২৫হাজার নতুন বাড়ি তৈরির পরিকল্পনা৷
advertisement
গত সপ্তাহে তিনি এমনই এক নতুন আর্থিক পরিকল্পনার কথা ঘোষণা করেন৷ ৮০ দিনে দ্রুততার সঙ্গে একযোগে কাজ করার আহ্বন দিয়েছেন কিম৷ আগামী জানুয়ারি মাসের মধ্যে নতুনভাবে আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা করা হবে৷
করোনা, কূটনৈতিক চাপ ও বিভিন্ন সময়ে একাধিক ঘূর্ণিঝড়ে রীতিমতো কাবু উত্তর কোরিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঘূর্ণিঝড়ে ভেঙেছে অসংখ্য বাড়ি, দ্রুত ২৫হাজার বাড়ি তৈরির নির্দেশ শাসক কিমের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement