advertisement

মহিলাদের অন্তর্বাসের সাইজ অনুযায়ী রেস্তোরাঁয় মিলবে ডিসকাউন্ট!

Last Updated:

মহিলাদের অন্তর্বাসের সাইজ অনুযায়ী রেস্তোরাঁয় মিলবে ডিসকাউন্ট!

#বেজিং: যত বড় অন্তর্বাস, মিলবে তত বেশি ছাড়! অন্তর্বাসের মাপের উপর নির্ভর করবে খাবারে ডিসকাউন্ট ৷ বিলের উপর ৫ শতাংশ ছাড় পাবেন না ৬৫ শতাংশ তা চুড়ান্ত করবে মহিলা ক্রেতার অন্তর্বাসের কাপ সাইজ ৷ বিক্রি বাড়াতে এমন অফার এনেছে এক চিনা রেস্তোরাঁ ৷
জেজিয়াংয়ের হ্যাংজু শহরের ওই রেস্তোরাঁর এমন আজব অফারে বিতর্কের ঝড় সর্বত্র ৷ রেস্তোরাঁটির বাইরে হোডিং দিয়ে প্রদর্শিত হচ্ছে নয়া ডিসকাউন্টের তালিকা ৷ রেস্তোরাঁর বাইরে বিভিন্ন অবয়বের মহিলাদের কার্টুন চিত্র ব্যবহার করে, অন্তর্বাসের কোন কাপ সাইজে কত শতাংশ ছাড় পাওয়া যাবে তার বিস্তারিত তালিকাও টাঙানো হয়েছে ৷
রেস্তোরাঁটির এমন প্রমোশনাল অফারে আগ্রহের থেকে বিতর্কই বেশি ৷ মহিলাদের অন্তর্বাসের সাইজ নিয়ে এমন অফারকে অশালীন বলে মনে করছেন অধিকাংশ শহরবাসী ৷ এমনকি অন্তর্বাসের কাপ সাইজের বিভিন্নতায় ছাড়ের প্রভেদ নিয়ে বডি শেমিং-এর অভিযোগ তুলেছেন অনেকে ৷
advertisement
advertisement
Qianjiang Evening Post Qianjiang Evening Post
বিতর্কই হোক বা সমালোচনা ৷ এভাবে রেস্তোরাঁর নাম ছড়িয়ে পড়ায় খুশি মালিকপক্ষ ৷ তারা জানাচ্ছেন, এই অফারের পর তাদের রেস্তোরাঁর বিক্রি অনেক বেড়েছে ৷ বিপুল ও অভিনব এই ছাড়ের আইডিয়ার মধ্যে কোনও অশালীনতা রয়েছে বলে স্বীকার করতে নারাজ কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছেন, আগ্রহী মহিলা ক্রেতারা এসে নির্দ্বিধায় তাদের অন্তর্বাসের কাপ সাইজ জানিয়ে নির্দিষ্ট ডিসকাউন্ট চাইছেন ৷
advertisement
এসব সত্ত্বেও বিতর্ক বা সমালোচনা থামেনি ৷ অশ্লীল এই অফারের বিরুদ্ধে রেস্তোরাঁর বাইরে চলে বিক্ষোভও ৷ স্থানীয়দের আপত্তিতে ছাড়ের হোডিংটি রেস্তোরাঁর সামনে থেকে সরিয়ে নেওয়া হলেও এখনও চলছে এই অফার ৷ আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেস্তোরাঁর সেই ছাড় তালিকার ছবি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহিলাদের অন্তর্বাসের সাইজ অনুযায়ী রেস্তোরাঁয় মিলবে ডিসকাউন্ট!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement