Thailand Mass Shooting: বাঙালির প্রিয় থাইল্যান্ডে ভয়ঙ্কর গণহত্যা! গুলি করে ২২ নিষ্পাপ শিশুকে খুন, মৃতের সংখ্যা মুহূর্তে বাড়ছে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Thailand Mass Shooting: ভয়ঙ্কর এই হামলার ঘটনা ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণ দিকের সংখলা প্রদেশের হাত ইয়াই জেলায়।
থাইল্যান্ড: থাইল্যান্ডে এক প্রাক্তন পুলিশ অফিসারের অতর্কিত হামলা রীতিমতো গণহত্যার রূপ নিল। বুধবার এক শিশু শিক্ষা কেন্দ্রে ঢুকে ওই ব্যক্তির এলোপাথাড়ি গুলিবর্ষণে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে অন্তত ২২ জনই নিষ্পাপ শিশু। মৃতদের তালিকায় রয়েছেন আরও ১২ জন সাবালক ব্যক্তি। থাইল্যান্ডের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম বলে জানা গিয়েছে। এই ঘটনাকে গণ-হত্যাকাণ্ডের ঘটনা বলে মনে করা হচ্ছে।
ভয়ঙ্কর এই হামলার ঘটনা ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণ দিকের সংখলা প্রদেশের হাত ইয়াই জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুকবাজ হামলা শুরু করতেই প্রাণভয়ে চিৎকার করতে করতে স্কুল চত্বর ছেড়ে বেরিয়ে আসে বহু পড়ুয়া। তবে স্কুলের ভিতরে বেশ কিছু পড়ুয়া ও শিক্ষক আটকে রয়েছেন বলে খবর মিলছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং সোয়াট টিম।
advertisement
advertisement
ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবেন বলেন, ‘অপরাধীকে আটক করা হয়েছে।’ থাইল্যান্ডে বন্দুক নিয়ে হামলা অবশ্য প্রথম নয়। ২০২২ সালে থাইল্যান্ডের পূর্বাঞ্চলে এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলায় ২২ শিশুসহ ৩৬ জনকে হত্যা করেছিলেন।
advertisement
থাইল্যান্ডের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ওই স্কুলের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, তাঁর পেটে গুলি লেগেছে, তারপরেও তিনি পালিয়ে আসতে পেরেছেন। তাঁর দাবি, স্কুলের ডিরেক্টরকে গুলি করা হয়েছে। স্কুলের ভিতরে পড়ুয়ারা আটকে রয়েছে বলে দাবি ওই নিরাপত্তা রক্ষীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 6:33 PM IST









