advertisement

গুহায় আটক ৯ দিন, কিশোরদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন কোচ

Last Updated:

ফুটবলারদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন ফুটবল দলের কোচ ।

#ব্যাঙ্কক:  থাম লুয়াং গুহায় ৯দিন আটকে ছিল যুব ফুটবল দল । খারাপ আবহাওয়া ও গুহার ভিতরের অক্সিজেনের মাত্রা ঘাটতি পাওয়ার খবর নিয়েই রুদ্ধশ্বাসে অপেক্ষা করেছে গোটা থাইল্যান্ড । অবশেষে শুরু হয়েছে উদ্ধারকাজ । এরপরই একটি নোটে ফুটবলারদের পরিবারের ক্ষমা চাইলেন দলের কোচ একাপোল চানতাওয়াং । থাইল্যান্ডের নৌবাহিনীর প্রকাশিত ওই নোটে তিনি ছেলেদের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ও তার সঙ্গে জানিয়েছেন তাদের পরিবারের কাছে তিনি ক্ষমাপ্রার্থী ।
সমগ্র ঘটনায় কোচের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভক্ত থাইল্যান্ডের সোশ্যাল মিডিয়া । একদল যেমন কোচের অদম্য সাহসিকতা ও বাকিদের মানসিক শক্তি জোগানোর  জন্য সাধুবাদ জানিয়েছে, অন্যদিকে আরও এক পক্ষ বর্ষার সময় ছেলেদের নিয়ে গুহাটিতে প্রবেশ করার জন্য তাঁকেই দায়ী করেছে ।
কোচ বাদে বাকি কিশোড় খেলোয়াড়রাও নোটে তাদের বাড়ির লোককে আশ্বস্ত করেছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গুহায় আটক ৯ দিন, কিশোরদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন কোচ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement