ইংল্যান্ড থেকে কোহিনুর চাওয়া যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Last Updated:
#নয়াদিল্লি: ইংল্যান্ড থেকে কোহিনুর হীরে ফেরানো নিয়ে একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই মতামত জানিয়ে দেন৷ তাদের মত যে এভাবে বিদেশের মাটি থেকে কোহিনুর ফেরানোর কোন যুক্তি নেই৷ এই নিয়ে আগের শোনানে নির্দেশ খারিজ করে দেয় তারা৷
এর আগে এই নিয়ে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এন্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্টের দাখিল করা পিটিশন খারিজ করে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্টের বক্তব্য যে অন্য দেশকে এভাবে নির্দেশ দেওয়া কোনমতেই সেভাবে সম্ভব নয়৷ সেক্ষেত্রে কোহিনুরের জন্যও তাদের পক্ষে বলা সম্ভব নয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 28, 2019 4:16 PM IST









