advertisement

ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত ৩১

Last Updated:

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ রবিবার সকালে ভোটার আইডি রেজিস্ট্রেশন সেন্টারের বাইরে আত্মঘাতি বিস্ফোরণটি ঘটে ৷

#কাবুল: ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ রবিবার সকালে ভোটার আইডি রেজিস্ট্রেশন সেন্টারের বাইরে আত্মঘাতি বিস্ফোরণটি ঘটে ৷ এখনও অবধি ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহতের সংখ্যা ৫১ ৷ তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আত্মঘাতী বিস্ফোরণের সঙ্গে আইএসের যোগসাজশ রয়েছে কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের সঙ্গে জড়িত রয়েছে আফগান তালিবানরা ৷ তবে, এই হামলার দায় এখনও অবধি কেউ স্বীকার করেনি বলেই খবর ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সামনেই নির্বাচন কাবুলে ৷ সেই নির্বাচনের জন্যই গত ১৪ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন চলছে ৷ নির্বাচনী কার্যকলাপে বিঘ্ন ঘটানোর জন্যই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ এই বিস্ফোরণের পরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত ৩১
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement