advertisement

মহিলার কানের ভিতরে ঢুকে জাল বুনেছে মাকড়সা!‌ দেখুন ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

চিকিৎসার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়

#‌বেজিং: মহিলার‌ কানের ভিতর দিয়ে ঢুকে ভিতরেই জাল বুনেছে মাকড়সা। সেখানেই বাস করছে সে। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। চিকিৎসকরা কোনওমতে ওই মহিলাকে বাঁচিয়ে দিলেও এই ঘটনা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
২২ এপ্রিল এক রোগী ভর্তি চিনের সিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে ভর্তি হন। কানে প্রচণ্ড ব্যথা ও চুলকানির সমস্যার কথা তিনি চিকিৎসকদের বলেছিলেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর কানের ভিতর থেকে মাকড়সার জালের মতো সুতো উদ্ধার করেন, তারপর ওটোস্কপি করতে বলেন। সেখানেই দেখা যায়, কানের মধ্যে বাসা বেঁধেছে মাকড়সা। চিকিৎসকরা তারপর বিশেষ রাষায়নিকের সাহায্যে মাকড়সাটিকে ক্ষমতাহীন করে কানের বাইরে নিয়ে আসেন।
advertisement
এই গোটা চিকিৎসার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে মহিলার কানের ভিতরে থাকা সেই মাকড়সাটিকে দেখা যাচ্ছে, যেটি জালের পিছন থেকে বেরিয়ে আসছে। চিনা সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত ছড়িয়েও যায় এরপরে।
advertisement
advertisement
চিকিৎসকদের দক্ষতায় মহিলার কানের কোনও ক্ষতি হয়নি। আশঙ্কা কাজের ফাঁকে কোনও সময় মহিলার কানে ঢুকে পড়েছে ওই মাকড়সাটি। চিকিৎসকরা বলেছেন, আকারে ছোট হওয়ায় মাকড়সা বড় কোনও ক্ষতি করতে পারেনি। না হলে মহিলার শ্রবন ক্ষমতা চলে যেতে পারত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহিলার কানের ভিতরে ঢুকে জাল বুনেছে মাকড়সা!‌ দেখুন ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement