Plane Crash: মাটি ছোঁওয়ার পরেই মুহূর্তে সব 'শেষ', দক্ষিণ কোরিয়ার অভিশপ্ত বিমানের ভিডিও প্রকাশ্যে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বিমান। এখনও পর্যন্ত বিমানে থাকা ১৭৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সে দেশের সংবাদমাধ্যম। মাত্র দু'জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সিওল: দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বিমান। এখনও পর্যন্ত বিমানে থাকা ১৭৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সে দেশের সংবাদমাধ্যম। মাত্র দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই সেই ভয়ঙ্কর দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কী ভাবে রানওয়ের উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বিমানটি। পরক্ষণেই তা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রানওয়ের দেওয়ালে। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি প্রথমে রানওয়ের উপরেই ছিল। সামনের দিক এগোনোর সময় আচমকা তা রানওয়ে থেকে সরতে শুরু করে। বিমানের চালকের সেই সময় নিয়ন্ত্রণ না থাকার দরুন সামনের দেওয়ালে সরাসরি ধাক্কা মারে। আগুন জ্বলে ওঠে বিমানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দমকল-সহ একাধিক গাড়ি ছুটে যায়। বিমানের সামনের দিকটি চূর্ণ-বিচূর্ণ হলেও পিছনের দিকটি অক্ষত ছিল।
advertisement
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024
advertisement
advertisement
বিমানের ল্যান্ডিং দেখে অনেকের মতে বিমান চালক ‘বেলি ল্যান্ডিং’ করাতে চেয়েছিলেন, ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করলে এই ধরনের অবতরণ করানো হয়।
এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দর থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নেভানো হলেও উদ্ধারকাজ চলেছে।
advertisement
এর আগেও ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার সময় কাজাখস্তানের উপর ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
kolkata
First Published :
Dec 29, 2024 3:20 PM IST








