advertisement

USA school teacher: ছাত্রের সঙ্গে ক্লাসরুমেই শারীরিক সম্পর্ক, হোটেলে ডেকেও কুকীর্তি! বড় শাস্তি শিক্ষিকার

Last Updated:

জানা গিয়েছে, স্কুলের ক্লাস রুম, পার্কিং লট, গাড়ির ভিতরে যখনই যেখানে সুযোগ পেয়েছেন, ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ওই শিক্ষিকা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ওয়াশিংটন: প্রথম সাক্ষাতেই হাইস্কুলের পড়ুয়া ছাত্রকে মনে ধরে গিয়েছিল শিক্ষিকার৷ এর পর কাউন্সিলিংয়ের অছিলায় ওই ছাত্রকে নিজের মনের বাসনার কথা জানিয়েও দেন তিনি৷ তিনি যে শারীরিক সম্পর্কে আগ্রহী, নিজের ছাত্রকে তা বলতেও দ্বিধা বোধ করেননি ওই শিক্ষিকা৷ এর পর অন্তত কুড়ি থেকে তিরিশ বার নিজের ছাত্রের সঙ্গেই শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই শিক্ষিকা৷
শেষ পর্যন্ত অবশ্য শিক্ষিকার এই কুকীর্তি সামনে চলে আসে৷ তাঁকে গ্রেফতারও করে পুলিশ৷ স্কুলের মধ্যেই ছাত্রকে ধর্ষণের অভিযোগে আমেরিকার ৩৩ বয়সি ওই শিক্ষিকাকে ১৩ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত৷ আদালতের কাছে কাকুতি মিনতি করেও ছাড় পাননি ওই শিক্ষিকা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, স্কুলের ক্লাস রুম, পার্কিং লট, গাড়ির ভিতরে যখনই যেখানে সুযোগ পেয়েছেন, ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ওই শিক্ষিকা৷ এমন কি, ওই ছাত্রকে নিয়ে হোটেলেও সময় কাটিয়েছেন তিনি৷ ২০২২ সালে স্কুলের ছাত্রদের নিয়ে ওয়াশিংটনে শিক্ষামূলক ভ্রমণে গিয়েও ওই ছাত্রের সঙ্গে যৌনতায় লিপ্ত হন ওই শিক্ষিকা৷
advertisement
নিউ ইয়র্ক পোস্ট সহ আমেরিকার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ছাত্রের সঙ্গে ২০২১ সালে পরিচয় হয় ওই শিক্ষিকার৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার আরকানকাসে৷ পরিচয়ের পরই একক ভাবে কাউন্সিলিংয়ের অছিলায় ওই ছাত্রকে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন ওই শিক্ষিকা৷ কেউ কিছু জানতে পারবে না বলেও ছাত্রকে আশ্বাস দেন তিনি৷
শেষ পর্যন্ত ২০২৩ সালের এপ্রিল মাসে ওই শিক্ষিকাকে নাবালক ছাত্রকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
বিচারপ্রক্রিয়ার শেষে ওই শিক্ষিকাকে ১৩ বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত৷ জেল থেকে মুক্তির পরেও আজীবন ওই শিক্ষিকার উপরে নজরদারি চলবে বলেও নির্দেশ দিয়েছে আদালত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
USA school teacher: ছাত্রের সঙ্গে ক্লাসরুমেই শারীরিক সম্পর্ক, হোটেলে ডেকেও কুকীর্তি! বড় শাস্তি শিক্ষিকার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement