advertisement

Sri Lanka Revolt: দেশে খাদ্য সঙ্কট, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকেই চলল খাবার লুঠপাট, দেখুন ভিডিও

Last Updated:

কয়েক মাস ধরেই অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা৷ শেষ পর্যন্ত শনিবার প্রেসিডেন্ট রাজাপক্ষের প্রাসাদের দখল নেয় হাজার হাজার জনতা৷

রাজাপক্ষের রাজপ্রাসাদের রান্নাঘরে বিদ্রোহীরা৷
রাজাপক্ষের রাজপ্রাসাদের রান্নাঘরে বিদ্রোহীরা৷
#কলকাতা: সারা দেশে খাবারের জন্য হাহাকার৷ অথচ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের রাসপ্রাসাদে মজুত বিপুল পরিমাণ রসদ৷ রাষ্ট্রপতির রাজপ্রাসাদের দখল নেওয়ার পর সেই খাবারই যে যার মতো খেতে শুরু করল শ্রীলঙ্কার বিদ্রোহী জনতা৷ এমনই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷
কয়েক মাস ধরেই অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা৷ শেষ পর্যন্ত শনিবার প্রেসিডেন্ট রাজাপক্ষের প্রাসাদের দখল নেয় হাজার হাজার জনতা৷ প্রাণভয়ে প্রাসাদ ছেড়ে পালান রাজাপক্ষে৷ এর পরেই বাধাহীন ভাবে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে সাধারণ মানুষ৷
advertisement
advertisement
সেরকমই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাজপ্রাসাদের ভিতরে ঢুকে খাবার ঘরে চলে গিয়েছেন বিদ্রোহীরা৷ সেখানে রাখা বিভিন্ন খাবার, পানীয় যে যাঁর মতো হাতে নিয়ে চেখে দেখছেন তাঁরা৷ কেউ কেউ আবার বোতল থেকে পানীয় ঢেলে নিচ্ছেন গলায়৷ এঁদের অনেকেরই শরীরে শ্রীলঙ্কার জাতীয় পতাকা জড়ানো রয়েছে৷
advertisement
আবার অন্য একটি ভিডিও-তে দেখা গিয়েছে, রাজপ্রাসাদের সুইমিং পুলে নেমে পড়েছেন বহু মানুষ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ বাঁচাতে নৌবাহিনীর জাহাজে চড়ে মাঝ সমুদ্রে গিয়ে লুকিয়ে রয়েছেন রাজাপক্ষে৷ পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sri Lanka Revolt: দেশে খাদ্য সঙ্কট, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকেই চলল খাবার লুঠপাট, দেখুন ভিডিও
Next Article
advertisement
ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল? কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?
ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল? কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?
  • ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল?

  • কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?

  • ভারত এবং ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement