advertisement

ড্র করে লজ্জার হাত থেকে বাঁচলেন রোনাল্ডোরা

Last Updated:

বুধবার রাতে পোল্যান্ডের ক্লাব লেজিয়ার বিরুদ্ধে তিন-তিন গোলে ড্র করে ম্যাচ মাঠে রেখে এলেন রোনাল্ডোরা।

#ওয়ারস: চ্যাম্পিয়ন্স লিগে লজ্জার হাত থেকে বাঁচলেন জিনেদিন জিদান। বুধবার রাতে পোল্যান্ডের ক্লাব লাজিয়ার বিরুদ্ধে তিন-তিন গোলে ড্র করে ম্যাচ মাঠে রেখে এলেন রোনাল্ডোরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে হতাশ জিদান। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে গিয়ে ডুবছিল দল। দাবি রিয়াল কোচের।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নজিরবিহীন দৃশ্য। রোনাল্ডোর ম্যাচে দর্শকাসন শূন্য ! তবে টিকিট বিক্রির জন্য নয়। গত মাসে দর্শক হাঙ্গামার জেরেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল বনাম লাজিয়া ম্যাচে দর্শক ঢোকা নিষিদ্ধ ছিল। ক্লাবের ইতিহাসে দ্রুততম গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গ্যারেথ বেল।
৫৬ সেকেন্ডে বেলের বাঁ-পায়ের গোলায় এগিয়ে যায় স্পেনের ক্লাব। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এরপরেই ম্যাচে ভোলবদল। পর পর তিন গোল চাপিয়ে রিয়াল সমর্থকদের চমকে দেয় লাজিয়া। শেষ পর্যন্ত কোভাসিচের গোলে লজ্জার হাত থেকে বাঁচেন জিদানরা। ম্যাচ শেষে তাঁর দাবি, দু’গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচটা হালকা ভাবে নিতেই গিয়েই কাল হয়েছিল। কারণ, ঘরের মাঠে এক গোল দেওয়ার পরেই অলআউট খেলতে শুরু করে লাজিয়া। গত চারটি ম্যাচে দশটি গোল হজম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচের পর ডিফেন্সকেই দুষেছেন রিয়াল কোচ। জানিয়েছেন, এখনও পর্যন্ত এটাই তাঁদের সবচেয়ে জঘন্য পারফরম্যান্স। জিদানের দাবি, মাঠে নামার আগেই প্রতিপক্ষ সম্পর্কে ফুটবলারদের সতর্ক করেছিলেন তিনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ড্র করে লজ্জার হাত থেকে বাঁচলেন রোনাল্ডোরা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement