advertisement

Ramadan 2026: দেখা গিয়েছে চাঁদ, বৃহস্পতিবার থেকেই রোজা শুরু বাংলাদেশে

Last Updated:

বুধবার বাংলাদেশের আকাশে দেখা যায় চাঁদ, সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে বাংলাদেশে।

বৃহস্পতিবার থেকে রমজান শুরু বাংলাদেশে
বৃহস্পতিবার থেকে রমজান শুরু বাংলাদেশে
বাংলাদেশ: বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে রোজা। সে দেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবারের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই হিসাবে রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে এই সভা হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতে তারাবিহর নামাজ পড়া হবে, রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন। দিনভর রোজা রাখার পর সূর্যাস্তের পর খাবার মুখে তুলতে হয়। সেটা হল ইফতার। আর সূর্য ওঠার আগে সারা দিনের রসদ হিসাবে খেয়ে নিতে হয় অল্প কিছু। সেটা সেহরি। কিন্তু মাঝের সময়ে অন্য খাবার দাঁতে কাটা তো দূর, জলস্পর্শ পর্যন্ত করা যায় না।
advertisement
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে, রমজানের আগে বাজারে বেড়ে গিয়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।  সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। নওগাঁর বাজারে ইতিমধ্যে লেবু, কাঁচা লঙ্কা, বেগুন, শসা, আদা, রসুন-সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে।
advertisement
advertisement
মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রোজা শুরু হয়েছে সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ramadan 2026: দেখা গিয়েছে চাঁদ, বৃহস্পতিবার থেকেই রোজা শুরু বাংলাদেশে
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement