advertisement

সবচেয়ে বেশিদিন তিনিই ছিলেন ব্রিটেনের সম্রাজ্ঞী, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

Last Updated:

ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল

ফাইল ছবি
ফাইল ছবি
 #নয়াদিল্লি: প্রয়াত হলেন ব্রিটেনের রানি এলিজাবেথ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর৷ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ আজই বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর৷ চার সন্তানকে ডেকে পাঠানো হয়৷ তাঁরা সকলেই দ্রুত এসে উপস্থিত হন৷  ভারতীয় সময় ১১টার পর ঘোষণা করা হয়, প্রয়াত হয়েছেন রানি এলিজাবেথ৷
advertisement
৯৬ বছরের রানি এলিজাবেথ ইংল্যান্ডের অন্যতম দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে থাকা শাসক৷ গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷ ১৯৫২ সালে রাজা জর্জের পর ইংল্যান্ডের রাজ পরিবারের শীর্ষে বসেছিলেন রানি এলিজাবেথ৷ তিনি সম্প্রতি উদযাপন করেছেন তাঁর রাজত্বকালের ৭০ তম বর্ষ৷
advertisement
বৃহস্পতিবার তাঁর শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় ব্রিটেনে৷ চিকিৎসকের পরামর্শ মতো রানিকে দেখতে তাঁর চার সন্তান প্রিন্স চার্লস, প্রিন্স অ্যানা, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড রওনা দেন৷ রাজ পরিবারের প্রাইভেট জেটে তাঁদের নিয়ে আসা হয়৷ বুধবার একটি বৈঠক ছিল তাঁর, সেটিও বাতিল করা হয়েছিল, কারণ তখন থেকেই শরীর অত্যাধিক খারাপ হতে শুরু করে তাঁর৷ বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয় আগে, তাতে বলা হয়ে, চিকিৎসকরা রানির স্বাস্থ্যের অবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁকে পূর্ণ মাত্রায় চিকিৎসকের নজরদারিতে থাকতে বলা হয়৷ পাশাপাশি, বলা হয়, এখনও তেমন কোনও উল্লেখযোগ্য উন্নতি বা অবনতির ঘটনা ঘটেনি৷ যদি স্বাস্থ্যের অবস্থার দ্রুত পরিবর্তন হয়, তা হলে বুলেটিন জারি করে পুরো বিষয়টি সাধারণ মানুষকে নিশ্চিত ভাবেই জানানো হবে৷ তার পরেই ভারতে যখন রাত গড়িয়ে মধ্যরাতের কাছে পৌঁছে গিয়েছে, তখনই রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত হয়েছেন রানি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সবচেয়ে বেশিদিন তিনিই ছিলেন ব্রিটেনের সম্রাজ্ঞী, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement