advertisement

Narendra Modi at America: আমেরিকা যাওয়ার পথে এবার ফ্র্যাঙফুর্টে থামল না মোদির বিমান, নেপথ্যে এই কারণ...

Last Updated:

এবার এয়ার ইন্ডিয়া ওয়ানের বিশেষ বিমানে ওয়াশিংটন পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী (Narendra Modi at America)৷

আমেরিকা যাওয়ার পথে বিমানে নিজের এই ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আমেরিকা যাওয়ার পথে বিমানে নিজের এই ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এবার এয়ার ইন্ডিয়া ওয়ানের (Air India One) বিশেষ বিমানে ওয়াশিংটন পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী (Narendra Modi)৷ ইন্ডিয়া ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়া ওয়ানের এই বিশেষ বিমানের কারণেই ফ্র্যাঙ্কফুর্টে থামতে হয়নি ভারতীয় প্রধানমন্ত্রীকে৷ কারণ প্রায় সাড়ে হাজার কোটি টাকায় কেনা এয়ার ইন্ডিয়ার এই অত্যাধুনিক বিমানটি একবার জ্বালানি ভরেই দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম৷ সেই কারণেই ফ্র্যাঙ্কফুর্টে থেমে মাঝ পথে জ্বালানি ভরার প্রয়োজন হয়নি৷
advertisement
advertisement
আমেরিকায় পৌঁছে একের পর এক বৈঠক সেরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী(Narendra Modi at America)৷ পাঁচটি সংস্থার গ্লোবাল সিইও-দের সঙ্গে বৈঠক করেন তিনি৷ কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটোমিকস এবং ব্ল্যাক স্টোন সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি৷ এর পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেন মোদি৷
advertisement
বিশেষজ্ঞদের মতে, পাঁচটি সংস্থার সিইও-দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ফল যথেষ্ট ইতিবাচক হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের আশা, এই বৈঠকগুলির ফলে করোনা অতিমারির পর ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগের পথ খুলে দিতে পারে প্রধানমন্ত্রীর এই বৈঠক৷ করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে ভারতও যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ এনে অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে, বিশ্বখ্যাত সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী সেই বার্তাই দিলেন বলে মনে করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Narendra Modi at America: আমেরিকা যাওয়ার পথে এবার ফ্র্যাঙফুর্টে থামল না মোদির বিমান, নেপথ্যে এই কারণ...
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement