advertisement

PIA Plane Crash: ল্যান্ড করার কিছুক্ষণ আগেই পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটিসির, শোকপ্রকাশ ইমরানের

Last Updated:

দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় করাচি এটিসি-র ৷

#করাচি: অবতরণের ঠিক আগের মুহূর্তেই ভয়ঙ্কর দুর্ঘটনা ৷ করাচি বিমানবন্দরের কাছেই মডেল কলোনিতে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস ৩২০ যাত্রীবাহী বিমান ৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ওই বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মী ছিলেন ৷
advertisement
দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় করাচি এটিসি-র ৷ পিআইএ-র PK 8303 বিমানটি ভেঙে পড়ে জনবহুল এলাকাতেই ৷ এয়ারপোর্টের ঠিক কাছেই জিন্নাহ গার্ডেন্স এলাকায় অনেক মানুষের বসবাস ৷ তার উপর করোনার জেরে লকডাউন চলায় দুর্ঘটনার সময় অধিকাংশ মানুষই এদিন বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে ৷
advertisement
এটিসি-র সঙ্গে শেষবার যখন বিমানের পাইলটের যোগাযোগ হয়েছিল, তখন পাইলটকে বলা হয়েছিল দুটি রানওয়ে ল্যান্ডিংয়ের জন্য ক্লিয়ার রয়েছে ৷ অর্থাৎ বিমান অবতরণে কোনও সমস্যাই ছিল না ৷ কিন্তু তারপরেই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে ৷ জনবহুল ওই কলোনিতে ভেঙে পড়ে বিমানটি ৷ দুর্ঘটনার পর এলাকায় প্রচুর কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়িতে ৷ পাকিস্তানের সেনার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাত লাগিয়েছে উদ্ধারকাজে ৷ তবে প্রশ্ন উঠছে. বিমানবন্দরের ঠিক সামনেই চারতলা বাড়ি বানানোর অনুমতি কী ভাবেই বা দেওয়া হয় ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘‘ খুবই দুঃখজনক ঘটনা ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
PIA Plane Crash: ল্যান্ড করার কিছুক্ষণ আগেই পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটিসির, শোকপ্রকাশ ইমরানের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement