advertisement

দেহ ব্যবসার দালালি করার অভিযোগ, গানের জগৎকে বিদায় জানালেন জনপ্রিয় পপ তারকা

Last Updated:
#সোল: তার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ ৷ তিনি নাকি যুক্ত দেহ ব্যবসার সঙ্গে ৷ তিনি নারীপাচর করেন বা তার দালালি করেন এমন অভিযোগ জনপ্রিয় পপ গায়কের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ৷ এসবের সঙ্গে কোনওভাবে তিনি যুক্ত নন, বারবার জানিয়েছেন গায়ক ৷ তবে তার জন্য যেন তার ব্যান্ডের জনপ্রিয়তায় কোন ছেদ না পড়ে, তাই গানের জগৎকেই বিদায় জানালেন তিনি ৷
কথা হচ্ছে কোরিয়ান পপ গায়ক সিউনগ্রির বিষয় ৷ কোরিয়ান পপ জগতে তিনি এক বড় নাম ৷ কিন্তু তিনিই নাকি মেয়ে পাচারে অভিযুক্ত ৷ তদন্ত শুরু হয়েছে ৷ এবং এই অভিযোগে তিন বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর ৷ সিউনগ্রি পরিচালিত একটি নাইটক্লাবে হানা দেয় পুলিশ ৷ সেখানেই এই ধরণের ঘটনা ঘটছিল বলে খবর ৷ তারপর থেকেই পুলিশের জালে এই গায়ক ৷ শুধুমাত্র মেয়ে পাচার নয়, বিশিষ্টদের কাছে তিনি ড্রাগ পৌঁছে দেন বলেও অভিযোগ ৷
advertisement
তদন্তে কিছু পুরনো এসএমএস উঠে আসে পুলিশের হাতে ৷ তাতে নাকি দেহ ব্যবসা নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসে ৷ কোন ক্লাবে কোন মেয়েকে পাঠাতে হবে,তাই নাকি ঠিক হচ্ছিল সেই এসএমএসের মাধ্যমে ৷ তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গায়ক ৷ তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে যা সম্পূর্ণ সাজানো তথ্য বলে তাঁর দাবি ৷ কিন্তু এসেবর মধ্যে নিজের দল বিগব্যাং-এর নাম যাতে খারাপ না হয়, তাই তার থেকে এবং সঙ্গীত জগৎ থেকেই সরে দাঁড়ালেন সিউনগ্রি ৷ দেখুন তার পোস্ট ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দেহ ব্যবসার দালালি করার অভিযোগ, গানের জগৎকে বিদায় জানালেন জনপ্রিয় পপ তারকা
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement