advertisement

কাঁটাতারকে অগ্রাহ্য করে মিলন হল ভারত-বাংলাদেশের! চোখের জলে ভাসল দুই বাংলা! দেখুন ভিডিও

Last Updated:
#বাংলাদেশ: পয়লা বৈশাখে দেশকালের গন্ডী ছাড়িয়ে সাধারন মানুষের অনুভতি মিশল অখন্ড সোনার বাংলায়। যেখানে এই মানুষ গুলির একটাই পরিচয় বাঙালি। দু-পারের হাজার হাজার মানুষের দুঃখ অভিমান-ভালবাসার স্রোতে যেন ভাসিয়ে দিল দেশকালের সব বেড়াজালকে।
পয়লা বৈশাখে দিন দুই দেশের আত্মীয় স্বজনদের দেখতে পান দুই দেশের মানুষজন। BSF এবং BDR এর সহযোগিতায় এই মেলায় আয়োজন করা হয়। কাঁটাতারের বেড়াটাকে আঁকড়ে ধরে অজস্র হাত, দুচোখের দৃষ্টি খুঁজে ফিরেছে কাঁটাতারের অন্যপারে জনসমুদ্রের মাঝে চেনা মুখের সারিগুলিকে। অদৃশ্য অনুভুতি গুলো চোখের জল হয়ে ঝরে পড়ে মরচে পড়া কাঁটা তারের ওপর। দেশভাগের যন্ত্রনাময় স্মৃতিকে উসকে দিয়ে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হল মিলনমেলা। BSF এবং BDR এর সহযোগিতায় এই মেলায় অংশ নিয়েছিলেন দুই বাংলার হাজার হাজার মানুষ। রাজনীতির জটিল তত্ত্বে রবি ঠাকুরের সোনার বাংলা আজ দ্বি-খন্ডিত। কাঁটা তারের বেড়া পৃথক করে দিয়েছে দুই বাংলার সীমানা। এই অনভিপ্রেত ঘটনার পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়। কিন্তু দেশভাগের যন্ত্রনার আঘাতে বুকের ভেতর আজও অবিরাম রক্তক্ষরণ।--
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাঁটাতারকে অগ্রাহ্য করে মিলন হল ভারত-বাংলাদেশের! চোখের জলে ভাসল দুই বাংলা! দেখুন ভিডিও
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement