advertisement

India Russia Relationship: জুলাইতে রাশিয়া সফরে যেতে পারেন মোদি, পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা

Last Updated:

Narendra Modi- Vladimir Putin: আগামী মাসেই পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে রাশিয়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মস্কো পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে মোদির।

নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন।
নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন।
নয়াদিল্লি: আগামী মাসেই পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে রাশিয়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মস্কো পাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে মোদির। সেখানে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নিতে পারেন।
আড়াই বছর আগে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময় বিশ্বের বহু দেশ রাশিয়ার উপর নানা বিধিনিষেধ আরোপ করলেও, রাশিয়ার পাশে থেকেছিল ভারত। শুধু তাই নয়, রাশিয়া থেকে তেলও কেনাও বন্ধ করেনি তারা। শুধু তাই নয়, সম্প্রতি ইউক্রেন নিয়ে আয়োজিত হওয়া শান্তি বৈঠকে ভারত প্রতিনিধিত্ব করলেও ইউক্রেন সমস্যা সংক্রান্ত সব পক্ষের অনুপস্থিতির যুক্তি দেখিয়ে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি ভারত। শুধু তাই নয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যও অন্য মাত্রা পেয়েছিল।
advertisement
আরও পড়ুন: ভারতেই আফগানদের ঘরের মাঠ, বিশ্বকাপের শেষ চারে ওঠার নেপথ্যে BCCI-এর অবদানও প্রচুর
প্রসঙ্গত, জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, রাশিয়াও এই এসসিওর সদস্য। যদিও সংসদে অধিবেশন চলবে বলে সেই সম্মেলনে না-ও অংশ নিতে পারেন মোদি। তবে তার পরে রাশিয়া সফরে গেলে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Russia Relationship: জুলাইতে রাশিয়া সফরে যেতে পারেন মোদি, পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement