advertisement

Pakistan Lion Attack Video: পাঁচিল টপকে পালাল পোষা সিংহ! লাহোরের রাস্তায় হুলুস্থুল কাণ্ড, দেখুন ভিডিও

Last Updated:

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অনেকেই প্রভাব প্রতিপত্তি দেখাতে সিংহের মতো হিংস্র জন্তুকে পোষেন৷

পাকিস্তানের রাস্তায় হঠাৎ সিংহের হামলা! ছবি- এক্স থেকে
পাকিস্তানের রাস্তায় হঠাৎ সিংহের হামলা! ছবি- এক্স থেকে
বাড়ির থেকে পোষা কুকুর, বিড়াল পালায়৷ কিন্তু আচমকা যদি বাড়ি থেকে সামনের ব্যস্ত রাস্তায় বেরিয়ে পড়ে পোষ্য সিংহ? ঠিক এমনই কাণ্ড ঘটল পাকিস্তানের লাহোরে৷
আচমকাই একটি বাড়ির পোষা সিংহ পাঁচিল টপকে সামনের রাস্তায় চলে আসে৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই এক মহিলা এবং দুটি শিশুর উপরে হামলাও চালায় সিংহটি৷ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন মানুষ৷ ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে৷ গত বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ১১ মাসের ওই সিংহ শাবকটি একটি বাড়ি পাঁচিল টপকে সামনের রাস্তায় লাফ মেরে এসে পড়ছে৷ পর মুহূর্তেই রাস্তায় কেনাকাটায় ব্যস্ত এক মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে সেটি৷ কোনওক্রমে সিংহের কবল থেকে নিজেকে মুক্ত করে ছুটে পালিয়ে আসেন ওই মহিলা৷ এর পর এক ব্যক্তি সঙ্গে থাকা তাঁর পাঁচ এবং সাত বছরের সন্তানকেও আক্রমণ করে সিংহটি৷ শিশু দুটির হাতে, মুখে আঁচড় বসিয়ে দেয় সিংহটি৷
advertisement
advertisement
ততক্ষণে সিংহটির মালিক ছুটে এসে কোনওক্রমে সেটিকে বাগে আনেন৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়৷ তবে সিংহটি যে বাড়িতে পোষ্য ছিল, সেখানকার তিন বাসিন্দা এই ঘটনার পর প্রাণীটিকে নিয়ে পালিয়ে যান৷ পরে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷ সিংহটিকে উদ্ধার করে একটি চিড়িয়াখানায় পাঠানো হয়েছে৷ পুরুষ সিংহটি সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে৷
advertisement
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অনেকেই প্রভাব প্রতিপত্তি দেখাতে সিংহের মতো হিংস্র জন্তুকে পোষেন৷ গত বছরও পঞ্জাব প্রদেশের একটি বাড়ি থেকে একটি পোষা সিংহ লোকালয়ে বেরিয়ে আসে৷ শেষ পর্যন্ত একজন নিরাপত্তারক্ষী গুলি করে সেটিকে হত্যা করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Lion Attack Video: পাঁচিল টপকে পালাল পোষা সিংহ! লাহোরের রাস্তায় হুলুস্থুল কাণ্ড, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement