advertisement

মুখ খুলেছিলেন কয়েক মাস আগে, নীল ছবির নায়িকার রহস্যমৃত্যু পেরুতে

Last Updated:

কয়েক মাস আগেই নীল সিনেমার দুনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন থাইনা

মৃত পর্ন তারকা৷ ছবি- থাইনা ফিল্ডসের ফেসবুক পেজ থেকে৷
মৃত পর্ন তারকা৷ ছবি- থাইনা ফিল্ডসের ফেসবুক পেজ থেকে৷
পেরু: নীল ছবির জনপ্রিয় তারকা ছিলেন৷ কিন্তু কয়েকমাস আগে নীল সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খোলার পরই পেরুতে রহস্যমৃত্যু হল নীল ছবির জনপ্রিয় অভিনেত্রীর৷ থাইনা ফিল্ডস নামে ২৪ বছর বয়সি ওই অভিনেত্রীকে গত সপ্তাহে তাঁর বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷
থাইনা ফিল্ডসের সতীর্থ এক অভিনেত্রী আলেজান্দ্রা সুইটই থাইনার মৃত্যুর খবর জানিয়েছেন৷ যদিও কীভাবে থাইনার মৃত্যু হল, তা অবশ্য জানাতে চাননি আলেজান্দ্রা৷ তিনি বলেন, ‘আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না৷ কারণ আমি এই খবরে মর্মাহত৷’
advertisement
জানা গিয়েছে, কয়েক মাস আগেই নীল সিনেমার দুনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন থাইনা৷ তাঁর অভিযোগ ছিল, নীল ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁকেই যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে৷ প্রায় আট মাস আগে থাইনা দাবি করেছিলেন, অ্যাডাল্ট কনটেন্টে কাজ শুরু করার পর আমি যৌন নিগ্রহের শিকার হয়েছি৷
advertisement
চাঞ্চল্যকর অভিযোগ তুলে থাইনা বলেন, ‘প্রথমে ওরা ভেবেছিল আমাকে ভাড়া করা হয়েছে বলে আমাকে নিয়ে যা খুশি করতে পারে৷ তার পরে বাড়ি ফিরে স্নান সেরে আমি কেঁদে ফেলি৷ এরকম আমার সঙ্গে বহু বার হয়েছে৷ সমাজ যখন বাস্তবিকই অবুঝ হয় তখন একজন মহিলা হয়ে এরকম অ্যাডাল্ট কনটেন্টে কাজ করা কঠিন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মুখ খুলেছিলেন কয়েক মাস আগে, নীল ছবির নায়িকার রহস্যমৃত্যু পেরুতে
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement