advertisement

কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক, দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরুক, আর্জি নোবেলজয়ী মালালার

Last Updated:

'আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কাশ্মীরে রাজনৈতিক সংঘর্ষ হয়ে চলেছে । আমার বাবা-মা এমনকী আমার ঠাকুমা-দাদুর সময় থেকেই কাশ্মীরে অশান্তি হয়ে চলেছে'

#লন্ডন: কাশ্মীর নিয়ে এবার সরব হলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী । সম্প্রতি বিশেষ রাজ্যের মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছে কেন্দ্র ও তারপর থেকেই কার্যত স্তব্ধ ভূস্বর্গ । কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন যাতে প্রত্যেকেই শান্তিতে থাকতে পারেন, ট্যুইট বার্তায় আর্জি মালালার ।
'আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কাশ্মীরে রাজনৈতিক সংঘর্ষ হয়ে চলেছে । আমার বাবা-মা এমনকী আমার ঠাকুমা-দাদুর সময় থেকেই কাশ্মীরে অশান্তি হয়ে চলেছে। দক্ষিণ এশিয়া আমার বাসস্থান,এখানকার কাশ্মীরি সহ ১.৮ বিলিয়ন বাসিন্দা আমার প্রতিবেশী', ট্যুইটে লিখেছেন মালালা ।
advertisement
advertisement
'দক্ষিণ এশিয়া ভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষা, খাবার ও আদবকায়দার সমন্বয়ে গড়ে উঠেছে ও আমি চাই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি বাসিন্দা শান্তিতে থাকুক', আর্জি মালালার ।
একে অপরকে আঘাত ও আক্রমণ করার কোনও প্রয়োজন নেই, জানিয়েছেন মালালা । বিশেষ করে কাশ্মীরের শিশু ও মহিলাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন মালালা কারণ রাজনৈতিক হিংসায় তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ।
advertisement
'মতবিরোধ হতেই পারে কিন্তু আমাদের প্রত্যেকের শান্তিপূর্ণ ভাবে সব সমস্যার সমাধান করার দিকেই গুরুত্ব দেওয়া উচিৎ', ট্যুইট মালালার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক, দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরুক, আর্জি নোবেলজয়ী মালালার
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement