advertisement

রূপকথার প্রেম! গাড়ির টায়ার পাংচার মেরামতির কর্মীকে বিয়ে করছেন ধনী পরিবারের মেয়ে

Last Updated:

Viral: Fairy Tale Love Story: সমাজের সব বাধা উপেক্ষা করে বিয়েও করেছেন তাঁরা। তাঁদের গল্প প্রকাশ্যে এসেছে ইউটিউবার সৈয়দ বাসিত আলির সঙ্গে আলাপচারিতায়

আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তে খুশি জীশানও
আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তে খুশি জীশানও
সিনেমার চিত্রনাট্য মাঝে মাঝে হার মেনে যায় বাস্তবের কাছে। সেরকমই আরও এক ঘটনা ধরা পড়ল পাকিস্তানে। ধনী পরিবারের মেয়ে আয়েশা বিয়ে করলেন এক টেকনিশিয়ানকে। পরিচয় হয়েছিল তাঁর গাড়ির টায়ার সারাই করাতে গিয়ে। জীশান নামের সেই টেকনিশিয়ানকেই মন দিয়ে বসলেন তিনি। সমাজের সব বাধা উপেক্ষা করে বিয়েও করেছেন তাঁরা। তাঁদের গল্প প্রকাশ্যে এসেছে ইউটিউবার সৈয়দ বাসিত আলির সঙ্গে আলাপচারিতায়।
জীশানের সঙ্গে আয়েশার আলাপ অবশ্য এক দুর্ভোগের মধ্যে দিয়ে। বেড়াতে গিয়ে আয়েশার গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। একাধিক কর্মীর কাছে তিনি যান সমস্যার সমাধানের খোঁজে। কিন্তু টায়ারের ক্ষত মেরামত করতে তাঁরা ব্যর্থ হন। শেষে গাড়ি ঠেলতে ঠেলতে জীশানের কাছে যান আয়েশা। জীশানের হাতেই ঠিক হয় তাঁর গাড়ির টায়ার।
আরও পড়ুন : ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পোশাকহীন যাত্রীর হাতে আক্রান্ত অন্য যাত্রী! বিমান বাংলাদেশের উড়ানের ঘটনায় চক্ষু চড়কগাছ
বিপদের মুহূর্তে জীশানের ব্যবহারে মুগ্ধ হয়ে যান আয়েশা। জীশান তড়িঘড়ি তাঁর কর্মীদের নির্দেশ দেন আয়েশার গাড়ির টায়ার মেরামত করতে। সে সময় আয়েশার যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখেন জীশান। চা অফার করেন। সেই মুহূর্তের আবেশে মুগ্ধতায় আবিষ্ট হয়ে পড়েন আয়েশা।
advertisement
advertisement
সেই আবেশ থেকে বার হতে পারেননি আয়েশা। মুগ্ধতা থেকে প্রেমে পড়ে যান। শেষে এমন অবস্থা হয়, আয়েশা ইচ্ছে করে তাঁর গাড়ির টায়ার পাংচার করাতেন। শুধু জীশানের সঙ্গে দেখা করবেন বলে।
আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তে খুশি জীশানও। কারণ আয়েশা তাঁর পেশাকে ঘৃণা করেন না। বরং তাঁকে ভালবাসেন। নেটিজেনরা এখন মুগ্ধ তাঁদের প্রেম কাহিনিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রূপকথার প্রেম! গাড়ির টায়ার পাংচার মেরামতির কর্মীকে বিয়ে করছেন ধনী পরিবারের মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement