advertisement

পাক ওপেনারদের দাপটে গোলাপী টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে ক্যারিবিয়ানরা

Last Updated:

পাকিস্তান: ২৭৯/১ ( ৯০ ওভার)

পাকিস্তান: ২৭৯/১ ( ৯০ ওভার)
#দুবাই: ভারতের মাটিতে গোলাপি টেস্ট আয়োজন নিয়ে অনেক তোড়জোড়ই করেছিল বিসিসিআই ৷ কিন্তু শেষপর্যন্ত এব্যাপারে তাদের টেক্কা দিয়েছে পাকিস্তান ৷ দুবাইতে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়ার প্রথম গোলাপি বলের টেস্ট আয়োজন করতে সফল পাকিস্তান ৷ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই ওপেনারদের পারফরম্যান্সে স্বস্তিতে পাক শিবির ৷ দুই ওপেনার সামি আসলাম (৯০) এবং আজহার আলি (১৪৬ নট আউট)-র দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২৭৯ রান ৷
advertisement
এই টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের ‘বিস্ময় যুবক’ বাবর আজমের ৷ যিনি গত সপ্তাহে ওয়ান ডে-র ইতিহাসে এক সিরিজে সর্বাধিক রান তোলার বিশ্বরেকর্ড করেছেন ৷ নিজের ২২ তম জন্মদিনেই প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের থেকে টেস্ট ক্যাপ পেলেন বাবর ৷ অন্যদিকে আরও একটি বিষয়ও ঘটেছে এই টেস্ট শুরু হওয়ার আগে ৷ সেটা হল সদ্য আইসিসি র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এক নম্বর স্থান পাওয়া ভারতের রবিচন্দ্রন অশ্বিন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছন পাক অফ স্পিনার ইয়াসির শাহকে ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মিসবা উল হক ৷ ক্যারিবিয়ান বোলরদের মধ্যে কেউই এদিন সেভাবে দাগ কাটতে ব্যর্থ ৷ একটিমাত্র উইকেট নিয়েছেন চেজ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাক ওপেনারদের দাপটে গোলাপী টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে ক্যারিবিয়ানরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement