advertisement

কাশ্মীর ইস্যুতে চাপ বাড়াতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত পাকিস্তানের

Last Updated:

কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা খারিজ হতেই মঙ্গলবার পাক সংসদে দাঁড়িয়ে মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার চব্বিশঘণ্টার মধ্যেই পাক জাতীয় নিরাপত্তা কমিটিকে ডেকে কাশ্মীর থেকে তিনশো সত্তর প্রত্যাহারে দিল্লির সিদ্ধান্তের বিরোধিতা করল পাক সরকার।

#কাশ্মীর: কাশ্মীরে খারিজ তিনশো সত্তর। মোদি সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তকেই হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে ইস্যু করতে চাইছে পাকিস্তান। কূটনৈতিক মহলের দাবি, এই হাতিয়ারে বাড়াতে চাইছে দিল্লির উপর চাপ। কৌশল হিসেবে প্রাথমিক ভাবে, ইসলামাবাদ ছাড়তে বলা হল ভারতীয় হাই কমিশনারকে। আপাতত স্থগিত করা হল দ্বিপাক্ষিক বাণিজ্য
কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা খারিজ হতেই মঙ্গলবার পাক সংসদে দাঁড়িয়ে মঙ্গলবার এই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার চব্বিশঘণ্টার মধ্যেই পাক জাতীয় নিরাপত্তা কমিটিকে ডেকে কাশ্মীর থেকে তিনশো সত্তর প্রত্যাহারে দিল্লির সিদ্ধান্তের বিরোধিতা করল পাক সরকার। কূটনৈতিক মহলের দাবি, উপত্যকায় কেন্দ্রীয় শাসনে স্বাভাবিক ভাবেই চাপে ইসলামাবাদ। এই চাপ কাটাতে পালটা কৌশল হিসেবে মোদি সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তকেই এখন আন্তর্জাতিক ইস্যু করতে মরিয়া ইসলামাবাদ। তার প্রাথমিক কৌশল হিসেবে তড়িঘড়ি কিছু সিদ্ধান্ত পাক সরকারের।
advertisement
অবিলম্বে ভারতে পাঠানো হবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিশারিয়াকে। পালটা হিসেবে দিল্লি থেকে ফেরানো হচ্ছে পাক দূতকেও। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে আর কোনও কূটনৈতিক অফিসারকে পাঠানো হবে না দিল্লিতে। কূটনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি কাশ্মীরের প্রতিবাদে আপাতত ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত ইসলামাবাদের। একসঙ্গে কমানো হবে কূটনৈতিক সম্পর্ক। রাষ্ট্রসংঘে প্রতিবাদ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই কাশ্মীর তুলবে পাকিস্তান।
advertisement
advertisement
কাশ্মীরে তিনশো সত্তর খারিজে সীমান্তে তৈরি হবে যুদ্ধ পরিস্থিতি। মঙ্গলবার এই আশঙ্কাও প্রকাশ করেছিলেন ইমরান খান। তাই নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাকে আরও বেশি করে টহল দেওয়ার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে, কাশ্মীর প্রসঙ্গে মোদি সরকারের সিদ্ধান্তে স্পষ্টত চাপে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে উদ্বেগ রাষ্ট্রসংঘের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাশ্মীর ইস্যুতে চাপ বাড়াতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত পাকিস্তানের
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement