advertisement

ভরা পার্লামেন্টে কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে 'শহিদ' বললেন ইমরান!

Last Updated:

ইমরান বলেন, আমেরিকানরা পাকিস্তানের এয়ারস্পেসে ঢুকে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে শহিদ করে দিল৷

#ইসলামাবাদ: পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে এই ইমরান খানই বলেছিলেন, তিনি তালিবান আন্দোলনকে সমর্থন করেন৷ কারণ তালিবান আন্দোলন তাঁর মতের সঙ্গে মেলে৷ তারপর ইমরানকে 'তালিবান খান' নামে ডাকতে শুরু করে পাকিস্তানের একাংশ৷ এ বার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে জঙ্গিনেতা লাদেনকে শহিদ বললেন ইমরান৷
বৃহস্পতিবার ইমরানের এমন লাদেন-প্রীতিতে স্তম্ভিত অনেকেই৷ কুখ্যাত জঙ্গি লাদেনকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে শহিদ আখ্যা দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ এ দিন পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে, অতীতের এমন কিছু ঘটনার কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন ইমরান৷ সেই সময়ই তিনি ওসামার প্রসঙ্গ টানেন৷ ইমরান বলেন, আমেরিকানরা পাকিস্তানের এয়ারস্পেসে ঢুকে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে শহিদ করে দিল৷
advertisement
advertisement
ইমরানের কথায়, 'আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছিলাম৷ এর জন্য পাকিস্তানকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে৷ আমি বুঝতে পারি না, একটি দেশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েও তাকে হেনস্থা হতে হয়৷ যদি আমেরিকা আফগানিস্তানে ব্যর্থ হত, তার দায় পাকিস্তানের উপরেও চাপত৷ দু’টি ঘটনায় সবচেয়ে বেশি অপদস্থ হতে হয়েছে পাকিস্তানকে৷ প্রথম, আমেরিকানরা আমাদের না জানিয়ে দেশের মাটিতে ঢুকে ওসামা বিন লাদেনকে শহিদ করেছে৷ তারপর কী হল, গোটা বিশ্ব আমাদের অপব্যবহার করল৷ আমাদের সঙ্গী আমাদের না জানিয়ে পাকিস্তানে ঢুকে একজনকে মেরে দিয়ে গেল৷ দ্বিতীয়, আমেরিকার যুদ্ধে ৭০ হাজারের বেশি পাকিস্তানির মৃত্যু হয়েছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভরা পার্লামেন্টে কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে 'শহিদ' বললেন ইমরান!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement