advertisement

India Pakistan News: লম্বা যুদ্ধের আশঙ্কায় পাকিস্তান! পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের দু মাসের খাবার, ওষুধ মজুতের নির্দেশ

Last Updated:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারত প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে৷ এবার ভারতের নিশানা যে পাক অধিকৃত কাশ্মীর হতে পারে, সেই সম্ভাবনা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷

যুদ্ধের আশঙ্কায় ভারত-পাক সীমান্তে বাড়ছে উত্তেজনা৷ ছবি- পিটিআই
যুদ্ধের আশঙ্কায় ভারত-পাক সীমান্তে বাড়ছে উত্তেজনা৷ ছবি- পিটিআই
মুজজফরাবাদ: ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা ধরেই প্রস্তুতি নিতে শুরু করল পাকিস্তান সরকার৷ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অন্তত দু মাসের খাবার, ওষুধ সহ জরুরি সামগ্রী মজুত করার নির্দেশও দেওয়া হয়েছে৷ ওষুধ, খাবারের মতো জরুরী সামগ্রী মজুত করার জন্য বিশেষ আর্থিক তহবিলও তৈরি করা হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরের চৌধুরী আনওয়ার উল হক শুক্রবার স্থানীয় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন৷
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারত প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে৷ এবার ভারতের নিশানা যে পাক অধিকৃত কাশ্মীর হতে পারে, সেই সম্ভাবনা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷ সীমান্তে পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে একটানা গুলি বিনিময়ও চলছে৷ এই পরিস্থিতিতে মুখে দেশের নেতারা যত বড় বড় কথাই বলুন না কেন, ভারতের প্রত্যাঘাতের ভয়ে যে পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে, তা পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেল৷
advertisement
advertisement
চৌধুরী আনওয়ার উল হক বিধানসভায় বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর ১৪টি বিধানসভা এলাকার বাসিন্দাদের অন্তত দু মাসের জন্য খাবার মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ খাবার, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় এবং জরুরি সামগ্রী মজুতের জন্য ৩৫ লক্ষ ডলারের একটি আর্থিক তহবিলও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
advertisement
এর পাশাপাশি সীমান্ত লাগোয়া ওই এলাকাগুলির রাস্তা রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে৷ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে যাতে ওই এলাকায় সেনাবাহিনীর পৌঁছতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই তড়িঘড়ি সরকারি এবং বেসরকারি সংস্থাকে দিয়ে রাস্তাগুলির হাল ফেরানো হচ্ছে৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ভারত বিরোধী মিছিলও সংগঠিত করা হয়৷ সেই মিছিল থেকে ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দেওয়া হয়েছে৷ মিছিলের অন্যতম উদ্যোক্তা ফারুখ রহমানি সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘আমরা যে পাকিস্তানি সেনার সঙ্গে আছি, তা বোঝাতেই এই মিছিল৷ ভারত যদি এখানে কোনওরকম দুঃসাহস দেখাতে আসে, তার জবাব দিতে আমরা তৈরি৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan News: লম্বা যুদ্ধের আশঙ্কায় পাকিস্তান! পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের দু মাসের খাবার, ওষুধ মজুতের নির্দেশ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement