advertisement

ভারতের পর পাকিস্তান, ২০২২ সালে চিনের সাহায্যে মহাকাশে নভশ্চর পাঠাবে পাকিস্তান

Last Updated:
#ইসলামাবাদ: এসছেন নতুন প্রধানমন্ত্রী, গঠিত হয়েছে নতুন সরকার । দেশের অন্য প্রকল্পগুলির পাশাপাশি এবার বিজ্ঞান চর্চাতেও অগ্রণী হতে উদ্যোগ নিতে চলেছে পাকিস্তান সরকার । তাই প্রতিবেশী চিনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে নভশ্চর পাঠাতে চলেছে পাকিস্তান, এমনই জানিয়েছেন পাক-তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ।
এটিই হবে পাকিস্তানের প্রথম মহাকাশ অভিযান । বৃহস্পতিবারে মন্ত্রীসভার একটি বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান । এই বিষয়ে পাকিস্তানের স্পেস ও আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন ও চিনের এক সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চিন ও পাকিস্তান ইতিমধ্যেই প্রতীরক্ষামূলক কয়েকটি চুক্তিতে আবদ্ধ হয়েছে । এবছরের শুরুতেও চিন দেশীয় লঞ্চ ভেহিকেলের সাহায্যে দুটি কৃত্রিম উপগ্রহ ছেড়েছিল পাকিস্তান ।
advertisement
advertisement
৩ নভেম্বর বেজিং -এর উদ্দেশ্যে যাত্রা করবেন ইমরান ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রিমিয়ার লি কেকিয়াং -এর সঙ্গে বৈঠক করবেন পাক-প্রধানমন্ত্রী।
২০২২ সালে উল্লেখযোগ্যভাবে ভারতও মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছে । তবে ভারতের ক্ষেত্রে কোনওরকম সাহায্য ছাড়াই এই অভিযানপর্ব পরিচালনা করবে ISRO কিন্তু পাককে সাহায্য করবে চিন । স্বাধীনতা দিবসেই এই কথা জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে অর্থাৎ ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতেই মহাকাশে তিরঙ্গা ওড়াবেন কিছু উজ্জ্বল যুবক-যুবতী, লালকেল্লায় দাঁড়িয়ে জানিয়েছিলেন মোদি । রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পরে ভারতই হবে চতুর্থ দেশ যেটি স্বাধীনভাবে মহাকাশ অভিযান পরিচালনা করবে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের পর পাকিস্তান, ২০২২ সালে চিনের সাহায্যে মহাকাশে নভশ্চর পাঠাবে পাকিস্তান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement