advertisement

এয়ারস্ট্রাইকে ১৯টি গাছ ধ্বংস হয়েছে, ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের

Last Updated:
#ইসলামাবাদ: বালাকোট এয়ারস্ট্রাইক ৷ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের জইশ ই সংগঠনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷ মৃত্যু হয়েছে ২০০ থেকে ৩০০ জন জঙ্গি ৷ এমন তথ্যই প্রকাশ্যে এসেছে ৷ এবার এই সার্জিকাল স্ট্রাইক নিয়েই ভারতের উপর চাপ বাড়াল প্রতিবেশী দেশ পাকিস্তান ৷ শুক্রবার ভারতীয় বায়ুসেনার ‘‘অজ্ঞাতপরিচয় পাইলট’’-দের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাকিস্তান ৷ তবে, জঙ্গি নিধনের অভিযোগে নয় ৷ বালাকোটে ১৯টি গাছ বোমা ফেলে উপড়ে ফেলার অভিযোগে এফআইআর দায়ের করা হয় ৷
গত ২৬শে জানুয়ারি বালাকোটে ১০০০ কেজির বোমা ফেলে গুড়িয়ে দেওয়া হয়েছে জইশ ই মহম্মদ জঙ্গি সংগঠনের মূল ঘাঁটি ৷ খতম করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন জঙ্গিকে ৷ এমনটাই দাবি করা হয়েছিল ভারতের তরফে ৷ এই সার্জিকাল স্ট্রাইক ২ নিয়েই পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় কারওর প্রাণহানি ঘটেনি ৷ তবে, এই হামলার জেরে বালাকোটের অন্ততপক্ষে ১৯টি গাছ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতেই ‘‘অজ্ঞাতপরিচয় পাইলট’’-র বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর ৷
advertisement
ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল দাবি করেছিলেন, ‘পুলওয়ামা হামলার বদলা নিতেই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করে ভারত ৷ এই হামলার জেরে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী সংগঠনের একাধিক জঙ্গি, প্রশিক্ষক, সিনিয়র কমান্ডারদের খতম করা হয়েছে ৷’
advertisement
এক্সপ্রেস নিউজের খবর অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে পাকিস্তান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এয়ারস্ট্রাইকে ১৯টি গাছ ধ্বংস হয়েছে, ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে FIR পাকিস্তানের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement