advertisement

তেলের বিরাট চুক্তির পরে পাকিস্তানকে শুল্কেও ছাড় ট্রাম্পের...মাত্র ১৯%! ছাড় বাংলাদেশকেও, শুধু কাঁটা ভারত?

Last Updated:

প্রসঙ্গত, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার পাশাপাশি তাঁর সঙ্গে লাঞ্চে আসিম মুনিরের বৈঠক, আমেরিকার প্রেসিডেন্টকে নানা ভাবে ‘খুশি’ করে কাজ হাসিল করতে চাইছিল পাকিস্তান৷ সেই প্রচেষ্টাই কাজে লেগেছে বলে মনে করছেন অনেকে৷

News18
News18
ওয়াশিংটন: কোটি কোটি টাকার চুক্তির পরে এবার পাকিস্তানের ক্ষেত্রে আরও দরাজহস্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যেখানে ভারতের দ্রব্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প, ঠিক তখনই আমেরিকার প্রশাসন তালিকা প্রকাশ করে জানাল, তারা পাকিস্তানের উপরে শুল্ক চাপাচ্ছে মাত্র ১৯ শতাংশ৷ এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তানের প্রতি ট্রাম্পের এই ‘পক্ষপাতিত্বমূলক’ আচরণ৷ যার পিছনে গভীর কূটনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা৷
স্থানীয় সময় বৃহস্পতিবার ৯৪টি দেশের ক্ষেত্রে পরিবর্তিত শুল্ক তালিকা প্রকাশ করেছে আমেরিকা৷ তার মধ্যে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের নামও৷ সেই তালিকা অনুযায়ী দেখা গিয়েছে, পাকিস্তানি দ্রব্যের উপরে আগে যেখানে ২৯ শতাংশ শুল্ক চাপানোর কথা বলা হয়েছিল, তা হঠাৎ করেই গিয়েছে ১০ শতাংশ কমে৷ পাকিস্তানের জন্য ট্রাম্পের পরিবর্তিত শুল্ক ১৯ শতাংশ৷
advertisement
বাংলাদেশের ক্ষেত্রে ২০ শতাংশ এবং মায়ানমারের ক্ষেত্রে ৪০ শতাংশ৷
advertisement
গত শুক্রবারই নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পাকিস্তানের সঙ্গে বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেই চুক্তি অনুযায়ী, আমেরিকার অর্থ সাহায্যে পাকিস্তানের খনিজ তৈল ও গ্যাস ভাণ্ডার থেকে জ্বালানি উত্তোলনের কথা জানানো হয়েছিল৷ এমনকি, ট্রাম্প কটাক্ষ করে এ-ও লিখেছিলেন, ‘এমন দিন না আসে যখন ভারতকে পাকিস্তানের থেকেই তেল কিনতে হয়৷’
advertisement
সেই ঘোষণার ঠিক পরেই এবার আবারও শুল্ক কমানোর মতো বিশেষ সুবিধা পেল পাকিস্তান৷
প্রসঙ্গত, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার পাশাপাশি তাঁর সঙ্গে লাঞ্চে আসিম মুনিরের বৈঠক, আমেরিকার প্রেসিডেন্টকে নানা ভাবে ‘খুশি’ করে কাজ হাসিল করতে চাইছিল পাকিস্তান৷ সেই প্রচেষ্টাই কাজে লেগেছে বলে মনে করছেন অনেকে৷
advertisement
অনেকের মতে, যেহেতু দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম তেলের খনি রয়েছে পাকিস্তানে, তাই সেই তেলকে নিজেদের দখলে রাখতে পাকিস্তানের প্রতি বিশেষ বদান্যতার পরিচয় দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷ আর পাকিস্তানকে ‘খুশি’ করতেই বলে চলেছে একের পর এক ভারত বিরোধী কথাবার্তা৷
যদিও দুই দেশের সম্পর্কে এই সাম্প্রতিক তিক্ততার কারণ হিসাবে, ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্য করাকেই মূল কারণ হিসাবে জাহির করছে আমেরিকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
তেলের বিরাট চুক্তির পরে পাকিস্তানকে শুল্কেও ছাড় ট্রাম্পের...মাত্র ১৯%! ছাড় বাংলাদেশকেও, শুধু কাঁটা ভারত?
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement