advertisement

Asim Munir in China: বেজিংয়ে গিয়ে বিপাকে মুনির, কোন প্রশ্নের মুখে পড়লেন পাক সেনাপ্রধান? বড় চিন্তায় চিন

Last Updated:

গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর এই প্রথম চিনে পা রাখলেন পাক সেনাপ্রধান৷

চিনে গিয়ে অস্বস্তিতে আসিম মুনির৷
চিনে গিয়ে অস্বস্তিতে আসিম মুনির৷
পাকিস্তানের পরম বন্ধু চিন৷ কিন্তু সেই দেশে গিয়েই বেজায় অস্বস্তিতে পড়লেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির৷ খোদ চিনের বিদেশমন্ত্রীর এই প্রশ্নের মুখে পড়ে বিশ্বের দরবারেও আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের৷
মুখোমুখি সাক্ষাতে আসিম মুনিরকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে চিনের নাগরিকদের নিরাপত্তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেন৷ শুধু চিনা নাগরিক নন, চিনের সাহায্যে পাকিস্তানে যে সমস্ত প্রকল্প গুলি চলছে বা চিনা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চিনের বিদেশমন্ত্রী৷
প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানে চিনা বিভিন্ন প্রকল্পে কর্মরত চিনা নাগরিকরা জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন৷ পরিস্থিতি সামাল দিতে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, পাকিস্তান এবং চিনের সম্পর্কের দৃঢ় বন্ধন বছরের পর বছর ধরে সুদৃঢ় থেকেছে এই ধরনের কঠিন পরিস্থিতির মুখেও অটুট রয়েছে৷ এর পাশাপাশি তিনি চিনের বিদেশমন্ত্রীকে আশ্বস্ত করেন, পাকিস্তানের সেনাবাহিনী চিনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করবে৷
advertisement
advertisement
২০২৪ সালের অক্টোবর মাসেই করাচি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে দু জন চিনা ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়৷ ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচ জন চিনা শ্রমিক প্রাণ হারান৷
গত মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর এই প্রথম চিনে পা রাখলেন পাক সেনাপ্রধান৷ অপারেশন সিঁদুরে ভারতের হাতে নাস্তানাবুদ হওয়ার পর সামরিক অবস্থান মজবুত করতে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার কৌশল নিয়েছে ইসলামাবাদ৷ যাতে আঞ্চলিক ভাবে তাঁদের অবস্থান আরও মজবুত হয়৷ কিন্তু বেজিংয়ে পা দিয়ে উল্টে অস্বস্তিতে পড়তে হল পাকিস্তানের সেনাপ্রধানকে৷
advertisement
বেজিংয়ের মন গলাতে অবশ্য চেষ্টার ত্রুটি রাখেননি আসিম মুনির৷ পাকিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে যেভাবে বেজিং পাশে থেকেছে, তার প্রশংসা করেন মুনির৷ অন্যদিকে ফিল্ড মার্শাল পদে উন্নত হওয়ার জন্য অসিম মুনিরকে অভিনন্দন জানান চিনা বিদেশমন্ত্রী৷ পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের দিক থেকে চিনের কাছে পাকিস্তান সর্বদা অগ্রাধিকার পাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Asim Munir in China: বেজিংয়ে গিয়ে বিপাকে মুনির, কোন প্রশ্নের মুখে পড়লেন পাক সেনাপ্রধান? বড় চিন্তায় চিন
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement