advertisement

মোদি নামের বিশেষ ফুল পাওয়া যাবে সিঙ্গাপুরে

Last Updated:

এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ

#সিঙ্গাপুর: এবার থেকে সিঙ্গাপুর অর্কিড গার্ডেনে দেখা মিলবে মোদি নামের অর্কিডের৷ নরেন্দ্র মোদির নামে সেদেশের এই বিশেষ ধরণের অর্কিডের নামকরণ করে মোদিকে সম্মান জানালো দক্ষিণ এশিয়ার এই দেশ৷ লালচে বাদামি রঙের এই বিশেষ প্রজাতির অর্কিডের নাম দেওয়া হয়েছে ডেনড্রোবিয়াম নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
তিন দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন নরেন্দ্র মোদি৷ সিঙ্গাপুরের এই সম্মানে তিনি বিশেষভাবে সম্মানিত বলেই মত প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ এরআগেও তাঁর নামে ফুলের নামকরণ হয়েছে৷ ইসরায়েলে মোদির প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে, ড্যানজিগর ফ্লাওয়ার ফার্মের এক বিশেষ ধরণের ক্রিসেনথিমামের নাম দেওয়া হয় মোদি৷ এছাড়া সিকিমে এক ধরণের অর্কিডের নাম দেওয়া হয়েছে সিমবিডিয়াম নমো৷
advertisement
তবে শুধু নরেন্দ্র মোদিই নন৷ এই সম্মান পেয়েছেন এদেশের অনেকেই৷ রাষ্ট্রপতি ভবনের মুঘোল গার্ডেনে প্রণব মুখার্জির স্ত্রীর শুভ্রা মুখার্জির নামে রয়েছে একধরণের গোলাপ৷ একইভাবে মাদার টেরেসা, জওহারলাল নেহরুর নামেও নামকরণ হয়েছে গোলাপের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মোদি নামের বিশেষ ফুল পাওয়া যাবে সিঙ্গাপুরে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement