advertisement

Bangkok News: কফিনের ভিতর ছিল বৃদ্ধার দেহ, হঠাৎ কানে এল টোকা মারার শব্দ! ব্যাঙ্ককের বৌদ্ধ মন্দিরে শিউরে উঠল সবাই

Last Updated:

এই ঘটনার কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে থাইল্যান্ডের ওই মন্দির কর্তৃপক্ষ৷ সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির পিছনে কফিনের ভিতরে শুয়ে রয়েছেন ওই বৃদ্ধা৷

ব্যাঙ্ককের মন্দিরে চাঞ্চল্য৷
ব্যাঙ্ককের মন্দিরে চাঞ্চল্য৷
আর কিছুক্ষণ পরই কফিনে বন্দি বৃদ্ধার দেহ সমাহিত করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল৷ তার আগে একটি বৌদ্ধ মন্দিরে রাখা ছিল বৃদ্ধার কফিনবন্দি দেহ৷ আচমকাই সেই মন্দিরের পুরোহিতের মনে হল, কফিনের ভিতর থেকে টোকা মারার শব্দ ভেসে আসছে৷ প্রথমে ভয় পেলেও সত্যিই কী হয়েছে তা দেখতে কফিনের ঢাকনা খোলেন মন্দিরের পুরোহিত৷ তখনই চোখ ছানাবড়া হওয়ার অবস্থা তাঁর৷ ওই পুরোহিত দেখেন, চোখ খুলে কফিনের ভিতরে নড়াচড়া করছেন ভিতরে থাকা বৃদ্ধা৷
চমকে ওঠার মতো এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের ব্যাঙ্ককের কাছে নোনথাবুরি প্রদেশে৷ ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এই ঘটনার কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে থাইল্যান্ডের ওই মন্দির কর্তৃপক্ষ৷ সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির পিছনে কফিনের ভিতরে শুয়ে রয়েছেন ওই বৃদ্ধা৷
advertisement
গোটা ঘটনায় চমকে গিয়েছেন মন্দিরটির কর্মীরাও৷ মন্দিরের জেনারেল ম্যানেজার পাইরাত সুদটুপ সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, কফিনের ভিতর থেকে হাল্কা শব্দ শোনার পর কিছুটা ভ্যাবাচ্যাকাই খেয়ে যান৷ তিনি বলেন, ‘কফিনের ভিতর থেকে শব্দ শুনে আমি কিছুটা অবাকই হয়েছিলাম৷ সেই কারণে কর্মীদের কফিনের ঢাকনা খুলতে বলি৷ তার পর কফিনের ভিতর তাকাতেই আমার স্তম্ভিত হয়ে যাই৷’ কফিন খুলতেই দেখা যায়, রীতিমতো হাত এবং মাথা নাড়াচ্ছেন ওই বৃদ্ধা৷ বেশ কিছুক্ষণ ধরেই বন্ধ কফিনের ভিতর থেকে টোকা মেরে সাহায্য চাইছিলেন তিনি৷
advertisement
advertisement
ওই বৃদ্ধার ভাই জানিয়েছেন, প্রায় ৩ বছর বছর তিনি বিছানায় শয্যাশায়ী৷ গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধার শরীরের আচমকা অবনতি হতে শুরু করে৷ বৃদ্ধা ক্রমে নিস্তেজ হয়ে পড়ায় দু দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধরে নেয় পরিবারের সদস্যরা৷ এর পরই কফিনে দেহ ভরে বৃদ্ধার ভাই প্রায় ৫০০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যান তাঁর ভাই৷ কারণ ওই হাসপাতালেই নিজের অঙ্গদানের ইচ্ছপ্রকাশ করেছিলেন ওই বৃদ্ধা৷ কিন্তু ডেথ সার্টিফিকেট না থাকা দেহ নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
এর পর বৃদ্ধার দেহ নিয়ে স্থানীয় ওই বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষকৃত্যের জন্য অনুরোধ করেন তাঁর ভাই৷ কিন্তু সেখানেও প্রয়োজনীয় নথি দেখতে চান মন্দির কর্তৃপক্ষ৷ কীভাবে ডেথ সার্টিফিকেট জোগাড় করা যাবে, মন্দিরের জেনারেল ম্যানেজার সেটাই বৃদ্ধার পরিবারকে বোঝাচ্ছিলেন৷ তখনই কফিনের ভিতর থেকে টোকা মারার শব্দ ভেসে আসে৷ বৃদ্ধা বেঁচে আছেন বুঝতে পেরেই দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangkok News: কফিনের ভিতর ছিল বৃদ্ধার দেহ, হঠাৎ কানে এল টোকা মারার শব্দ! ব্যাঙ্ককের বৌদ্ধ মন্দিরে শিউরে উঠল সবাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement