advertisement

Nita Ambani: পড়তে যাওয়ার ইচ্ছে থাকলেও স্বপ্নপূরণ হয়নি, সেই হার্ভার্ডেই বক্তব্য রাখলেন 'মায়ের গর্ব' নীতা আম্বানি

Last Updated:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ইন্ডিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন নীতা আম্বানি! শুরুতেই আবেগপ্রবণ হয়ে পড়েন নীতা

Mrs. Nita Ambani
Mrs. Nita Ambani
মার্কিন যুক্তরাষ্ট্র: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ইন্ডিয়া কনফারেন্সে বক্তব্য রাখেন নীতা আম্বানি! শুরুতেই আবেগপ্রবণ হয়ে পড়েন নীতা। জানান, ” আজ সকালে আমার ৯০ বছরের মা খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। শ্লোকা আর রাধিকাকে ফোন করে বলেন, নীতা যখন ছোট ছিল, ওর খুব ইচ্ছে ছিল হার্ভার্ডে পড়তে যাওয়ার, কিন্তু আমাদের সেই সামর্থ ছিল না। আর আজ হার্ভার্ড ওকে আমন্ত্রণ করল স্পিচ দেওয়ার জন্য” এরপরই নীতা উপস্থিত দর্শক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, তাঁর কথায়, ” সবাইকে ধন্যবাদ আমার মাকে এত খুশি করার জন্য।”
advertisement
advertisement
অন্যদিকে, আমেরিকার বস্টনে আমন্ত্রণ জানানো হয়েছিল নীতাকে। ম্যাসাচ্যুসেটসের গভর্নর মাওরা হ্যালি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার ‘গভর্নর সাইটেশন’ সম্মান জ্ঞাপনের জন্য। সে দেশে সমাজে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম ব্যক্তিত্বকে ওই সম্মান জানানো হয়। ম্যাসাচ্যুসেটসের প্রশাসন শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়ণের ক্ষেত্রে নীতার সামাজিক কাজকে স্বীকৃতি দিতে চেয়েছে। অনুষ্ঠানে নীতা পরেছিলেন শিকারগা শাড়ি। ওই ধরনের বেনারসি শাড়িতে শিকার করার ছবি বোনা হয় জরি দিয়ে। থাকে বন্য জন্তু, পশুপাখির নকশাও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nita Ambani: পড়তে যাওয়ার ইচ্ছে থাকলেও স্বপ্নপূরণ হয়নি, সেই হার্ভার্ডেই বক্তব্য রাখলেন 'মায়ের গর্ব' নীতা আম্বানি
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement