advertisement

Nirav Modi: ৮ লাখি জ্যাকেট-গাড়ি-বাড়ি! দেখুন লন্ডনে কেমন দিন কাটছে নীরব মোদির

Last Updated:

হ্যান্ডেল-বার গোঁফ ও খোঁচা দাড়িতে ভর্তি গাল৷ কালো ওস্টরিচ হাইড জ্যাকেট পরনে৷ বাজারে যার দাম ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ টাকা৷ টেলিগ্রাফের সাংবাদিক তাঁকে একাধিক প্রশ্ন করেন৷ কিন্তু তাঁর একটাই উত্তর, সরি নো কমেন্টস৷

#লন্ডন: ভারতে তাঁর বিলাসবহুল বাংলো ভাঙা হচ্ছে৷ লুক আউট নোটিশ জারি হয়েছে৷ অথচ লন্ডনে দিব্য আরামের দিন কাটাচ্ছেন ১৩ হাজার কোটি টাকার পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ ব্রিটেনের সংবাদপত্র টেলিগ্রাফ-এর সাংবাদিক তাঁকে দেখতে পান লন্ডনের রাস্তায়৷ কথাও বলেন তিনি৷ গায়ে ৮ লক্ষ টাকা দামে জ্যাকেট৷
কেমন আছেন ৪৮ বছর বয়সি নীরব মোদি? লন্ডনে তিনি ৮ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন৷ দামি বিলাসবহুল গাড়ির সারি সেই অ্যাপার্টমেন্টের নীচে৷ হ্যান্ডেল-বার গোঁফ ও খোঁচা দাড়িতে ভর্তি গাল৷ কালো ওস্টরিচ হাইড জ্যাকেট পরনে৷ বাজারে যার দাম ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ টাকা৷ টেলিগ্রাফের সাংবাদিক তাঁকে একাধিক প্রশ্ন করেন৷ কিন্তু তাঁর একটাই উত্তর, সরি নো কমেন্টস৷
advertisement
নীরব মোদি লন্ডনের রাস্তায় -- ছবি সৌজন্য: টেলিগ্রাফ নীরব মোদি লন্ডনের রাস্তায় -- ছবি সৌজন্য: টেলিগ্রাফ
advertisement
ওই সংবাদপত্র তদন্তে জানতে পেরেছে, সোহোতে নতুন হিরে ব্যবসা শুরু করেছেন নীরব মোদি৷ সেন্ট্রাল লন্ডনে লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনেছেন৷ প্রতিদিন নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে হেঁটে অফিস থেকে ফেরেন৷ গত বছর নতুন ব্যবসাটি শুরু করেছেন নীরব৷ একটি সূত্র মারফত লন্ডনের ওই সংবাদপত্র জানতে পেরেছে, ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের ন্যাশনাল ইনসিওরেন্স নম্বর করিয়েছেন৷ এর ফলে ব্রিটেনের ব্যাঙ্কে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন৷ পশ্চিম লন্ডনের একটি ওয়েল্থ ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে যোগাযোগ করেছেন নীরব মোদি৷ এই ফার্মটি ধনী বিদেশিদের বিনিয়োগের পরামর্শ দেয়৷
advertisement
নীরব মোদির বিরুদ্ধে ইন্টার পোল রেড কর্নার নোটিশ জারি করেছে আগেই৷
আরও ভিডিও: নীরব মোদির আলিবাগের বাংলো ডিনামাইটে ভাঙা হচ্ছে...
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nirav Modi: ৮ লাখি জ্যাকেট-গাড়ি-বাড়ি! দেখুন লন্ডনে কেমন দিন কাটছে নীরব মোদির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement