advertisement

নিউজিল্যান্ডের কুইন্সটাউন বিমানবন্দরে বোমাতঙ্ক

Last Updated:

নিউজিল্যান্ডের বিমানবন্দরে বোমা থাকার খবরে ছড়াল আতঙ্ক ৷ নিউজিল্যান্ডের কুইন্সটাউন বিমানবন্দরে বোমা থাকার খবর মেলে ৷ বোমাতঙ্কের জেরে খালি করা দেওয়া হয় সম্পূর্ণ বিমানবন্দর ৷

#ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিমানবন্দরে বোমা থাকার খবরে ছড়াল আতঙ্ক ৷ নিউজিল্যান্ডের কুইন্সটাউন বিমানবন্দরে বোমা থাকার খবর মেলে ৷ বোমাতঙ্কের জেরে খালি করা দেওয়া হয় সম্পূর্ণ বিমানবন্দর ৷
সংবাদ সংস্থা আরটি নিউজ সূত্রে খবর, বিমানবন্দরের সাফাই কর্মী সদ্য অবতরণ করা একটি বিমানে বোমা থাকার বার্তা পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় ৷ দ্রুত গতিতে খালি করে দেওয়া হয় সম্পূর্ণ এলাকা ৷
পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় বিকেল ৩ টে নাগাদ টারম্যাকে দাঁড়িয়ে থাকা কোয়ানটাস QF121 -এর মধ্যে বোম সংক্রান্ত মেসেজ পাওয়া যায় ৷ সমস্ত যাত্রী প্লেন ছেড়ে নেমে যাওয়ার পর সাফাইকর্মী বিমানটি পরিষ্কার করতে উঠে সন্দেহজনক নোটটি খুঁজে পান ৷
advertisement
advertisement
অ্যাভিয়েশন সিকিউরিটি এবং পুলিশকর্মীরা সমস্ত বিমান এবং বিমানবন্দরে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছুই খুঁজে পাননি ৷ তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত যাত্রীদের লাগেজও তল্লাশি করে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে বিমানবন্দর সংলগ্ন বিল্ডিং ও টার্মিনাল বিল্ডিংয়েও সন্দেহজনক বস্তুর খোঁজ চলছে ৷
গত কয়েক মাস জুড়ে বিশ্বজুড়ে লাগাতার সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ ৷ তাই যেকোনও ধরনের সন্ত্রাস এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ প্রশাসন ৷ ইস্তানবুল থেকে প্যারিস সন্ত্রাসবাদীরা বারবার বিমানবন্দরকেই হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিউজিল্যান্ডের কুইন্সটাউন বিমানবন্দরে বোমাতঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement