advertisement

Nepal PM Sushila Karki Husband: যাত্রী ছিলেন বলিউডের নামী অভিনেত্রী, বিমান অপহরণে জেল খাটেন নেপালের নয়া প্রধানমন্ত্রী সুশীলার স্বামী!

Last Updated:

নেপালের প্রথম বিমান অপহরণের ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের ১০ জুন৷ সেই বিমান অপহরণ কাণ্ডে অভিযুক্তদের অন্যতম ছিলেন কারকির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি৷

৫২ বছর আগে বিমান অপহরণ করেছিলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির স্বামী৷
৫২ বছর আগে বিমান অপহরণ করেছিলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির স্বামী৷
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি৷ যদিও নিজের স্বামীর কারণে চর্চায় তিনি৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৫২ বছর আগে একটি বিমান অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন কারকির স্বামী৷
সুশীলা কারকির স্বামীর নাম দুর্গাপ্রসাদ সুবেদি৷ তিনি নেপালি কংগ্রেসের প্রাক্তন যুবনেতা ছিলেন৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই দুর্গাপ্রসাদের সঙ্গে পরিচয় হয়েছিল সুশীলার৷
নেপালের প্রথম বিমান অপহরণের ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালের ১০ জুন৷ সেই বিমান অপহরণ কাণ্ডে অভিযুক্তদের অন্যতম ছিলেন কারকির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি৷ সেই বিমানে বলিউড অভিনেত্রী মালা সিনহাও ছিলেন৷
advertisement
advertisement
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নিজের দুই সঙ্গী নগেন্দ্র ধুঙ্গেল এবং বসন্ত ভট্টরাইয়ের সঙ্গে মিলে বিমানটিকে অপহরণ করেন নেপালি কংগ্রেসের তৎকালীন যুবনেতা দুর্গাপ্রসাদ৷ অপহরণ কাণ্ডের মূল চক্রী ছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরবর্তী সময়ে চার বার নেপালের প্রধানমন্ত্রী হন৷ নেপালের তৎকালীন রাজ মহেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে রাজতন্ত্রের অবসান ঘটাতে সেই সময় সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল নেপালে৷ সেই আন্দোলনের অর্থের জোগানের জন্যই বিমান অপহরণের ছক কষা হয়েছিল৷
advertisement
১৯৭৩ সালের ১১ জুন দ্য নিউ ইয়র্ক টাইমস-এ নেপালের দূতাবাসকে উদ্ধৃত করে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নেপালের কাঠমান্ডুগামী একটি দুই ইঞ্জিনের যাত্রীবাহী বিমানকে তিন জন মিলে অপহরণ করে৷ বিমানটিতে নেপালের স্টেট ব্যাঙ্কের প্রায় ৪ লক্ষ ডলার রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হচ্ছিল৷ সুবেদি এবং তাঁর দুই সঙ্গী যাত্রী সেজে বিমানটিতে ওঠেন৷ এর পর বিমান আকাশে উড়তেই পাইলটকে বন্দুক দেখিয়ে বিমানটিকে বিহারের ফোর্বসগঞ্জে নিয়ে আসার জন্য হুমকি দেওয়া হয়৷ সেখানে অপহরণের পিছনে থাকা আরও পাঁচ চক্রী অপেক্ষা করছিলেন৷ তাঁদের মধ্যে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীল কৈরালাও৷ এই অপরাধে পরবর্তী সময় সুশীল কৈরালাকে ভারতে তিন বছর জেল বন্দি থাকতে৷
advertisement
বিমানটি বিহারের ফোর্বসগঞ্জ পৌঁছতেই বিমানে থাকা তিনটি বাক্স ভর্তি টাকা নিয়ে নেমে যায় তিন অপহরণকারী৷ এর পর বাকি সঙ্গীদের নিয়ে জঙ্গলের ভিতরে গা ঢাকা দেন তাঁরা৷ এর পর বিমানটি কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেয়৷ বিমানের কোনও যাত্রী অথবা বিমানকর্মীর কোনও ক্ষতি করেনি অপহরণকারীরা৷
নগেন্দ্র ধুঙ্গেল ছাড়া এই বিমান অপহরণের সঙ্গে যুক্ত প্রত্যেককেই এক বছরের মধ্যে গ্রেফতার করে ভারত৷ দু বছর ভারতের জেলে বন্দি থাকেন সুবেদি৷ এর জামিন পেয়ে দেশে ফিরে যান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal PM Sushila Karki Husband: যাত্রী ছিলেন বলিউডের নামী অভিনেত্রী, বিমান অপহরণে জেল খাটেন নেপালের নয়া প্রধানমন্ত্রী সুশীলার স্বামী!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement